ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড
আপডেট সময় :
শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
৩১৩
০ বার সংবাদটি পড়া হয়েছে
মোঃ আল-আমিন রিমন //
ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণে বেঁচে যাওয়া লঞ্চের যাত্রীরা জানিয়েছেন, হঠাৎ করে রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্চিনরুমে আগুন লেগে যায়। এরপর সেই আগুন পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে।
এসময় লঞ্চে কয়েকশ’ যাত্রী ছিলেন।
কেউ কেউ প্রাণে বাঁচতে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন বলে জানিয়েছেন সোহাগ নামের এক যাত্রী। আহত অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টা থেকে ৮টা পর্যন্ত এ ঘটনায় আহত হয়ে অন্তত ৭০ জন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের বেশিরভাগই ঝালকাঠি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিনি জানান, ভর্তি রোগীদের মধ্যে সাত-আটটি শিশু রয়েছে।
আহতদের বেশিরভাগেরই শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়েছে।
তিনি আরও জানান, আহত পুরুষ, নারী ও শিশুদের সার্জারি ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এদিকে ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক বিল্লাল উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। আগুন এখন নিয়ন্ত্রণে। এ ঘটনায় এ পর্যন্ত ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের নামপরিচয় এখনো জানা যায়নি। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০০ জন। আহতদের মধ্যে অন্তত ৭০ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply