1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
ঝালকাঠিতে লঞ্চে দগ্ধ যাত্রীদের হেলিকপ্টারে দ্রুত ঢাকায় প্রেরণ, চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি- যাত্রী কল্যান সমিতির - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ।
সংবাদ শিরনাম :

ঝালকাঠিতে লঞ্চে দগ্ধ যাত্রীদের হেলিকপ্টারে দ্রুত ঢাকায় প্রেরণ, চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি– যাত্রী কল্যান সমিতির

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৪০৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানা //

ঢাকা থেকে ০৩ শতাধিক যাত্রী নিয়ে বরগুনা যাওয়া পথে এমভি অভিযান-১০ লঞ্চে আগুনে দগ্ধ যাত্রীদের জীবন বাচাঁতে জরুরী ভিত্তিতে হেলিকপ্টার ব্যবহার করে ঢাকায় “শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ইনষ্টিটিউট হাসপাতাল” এ প্রেরণ, দগ্ধ ও আহত যাত্রীদের রাষ্ট্রীয় খরচে চিকিৎসা নিশ্চিত করা, নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে যাত্রী সাধারণের অর্থে গঠিত নৌ-দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবী জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ (২৪ ডিসেম্ব) শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

লক্কড়-ঝক্কড় ঝুঁকিপূর্ণ লঞ্চে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সার্ভে সনদ ও রুট পারমিট ইস্যুর কারনে এই হতাহতের দায়ে বিআইডাব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের দাবি জানিয়ে তিনি আরো বলেন, বাসের মতো লঞ্চে ও মনিটরিং ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ইঞ্জিন, বডি নিয়ে অসংখ্য লঞ্চ যাত্রীদের জীবন নিয়ে খেলছে।

তিনি অভিযোগ করে বলেন, বছর বছর লঞ্চের ভাড়া বাড়ানো হলেও যাত্রী সেবা ও যাত্রীদের নিরাপত্তা এখনো সেকেলে রয়ে গেছে। এতে করে নৌ-পথের যাত্রীরা প্রতিনিয়ত জীবন-মৃত্যু হাতে নিয়ে এসব লঞ্চে যাতায়াত করছে।

বিবৃতিতে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে নৌ নিরাপত্তায় দৃষ্টান্ত স্থাপনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews