1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
চরগোপালপুরের যুব সমাজের উদ্যােগে কবরস্থানসহ বাস্তবায়নে আলোচনা সভা - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

চরগোপালপুরের যুব সমাজের উদ্যােগে কবরস্থানসহ বাস্তবায়নে আলোচনা সভা

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৬৭৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক //

মেহেন্দিগঞ্জের চরগোপালপুর ইউনিয়নে ৮নং ওয়ার্ড মোস্তফা বাজার এলাকায় শেষ ঠিকানা”(কবরস্থান) তৈরির কাজে এগিয়ে এসেছেন ধর্মপ্রাণ যুবসমাজ। ভূমিহীন, গরীব, অসহায় পরিবারের লোকজন মারা গেলে তাদের বিনামূল্যে দাফন করা হবে ওই কবরস্থানে।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে জানা যায় আল্লাহর সান্নিধ্যলাভে তাঁদের এই মহতি কাজ । ব্যাতিক্রমী এমন মহতী উদ্যােগ মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মোস্তফা বাজার এলাকায় । এই লক্ষে পবিত্র ঈদুল আজহার পরদিন বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে ৪ টায়“শেষ ঠিকানা”বাস্তবায়নের লক্ষে স্থানীয় ধর্মপ্রান মুসলমান, গন্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৮ নং ওয়ার্ড মোস্তফাবাজারের টুনু মৃধা বাড়ির পাশে জামে মসজিদের প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় গ্রামবাসীর ঐক্যবদ্ধতায় “শেষ ঠিকানা” বাস্তবায়নে একমত হয়ে তা সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মুসলিম কবরস্থান শেষ ঠিকানা বাস্তবায়ন সভায় সভাপতিত্ব করেন আমিরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল হাসেম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক সামসুল বারী মনির, বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আমির হোসেন, উদ্যােক্তা সমাজ সেবক সার্জেন্ট মাইনুদ্দিন (অব.), আনিছ মাহমুদ, ডাঃ নুরনবী, সাবেক মেম্বার টগন রাঢী, সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। চেয়ারম্যান সামছুল বারী মনির বলেন, কবরস্থান বাস্তবায়নে তিনি সব ধরনের সহযোগিতা করবেন, প্রাথমিকভাবে কবরস্থানের মাটি ভরাটের কিছু অর্থ তিনি তার পরিষদ থেকে বরাদ্দ দিবেন বলে জানান ।

উদ্যােগতা সার্জেন্ট মাইন উদ্দিন বলেন এলাকার শ্রদ্ধেয় মুসল্লীগণ ও সহপাঠী, সহযোগীদের সম্মিলিত উদ্যােগে আমরা নিজেদের অবস্থান থেকে সহায়তার মাধ্যমে জমি বরাদ্দ দিয়েছি। পর্যায়ক্রমে আমরা মসজিদ, মাদরাসা, নির্মাণসহ গরীব অসহায় শিক্ষার্থীদের পরীক্ষার ফরম ফিলাপের দায়িত্ব নিবো।

উদ্যােগদাতা এবং গ্রামবাসীর প্রতি শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন শ্রীপুর কওমি মাদরাসার মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আনোয়ার হোসাইন। বক্তারা বলেন শ্রদ্ধেয় মুসল্লীগণ ও যুবসমাজের এমন মহতী উদ্যােগে নিজেদের গর্বিত মনে হচ্ছে। ঐক্য শক্তি, ঐক্যই বল এ প্রবাদের সূচনা করলেন প্রিয় গ্রামবাসী।

নদী ভাঙ্গন কবলীত চরগোপালপুর ইউনিয়নে কবরস্থান নিয়ে সমস্যায় পড়েছে প্রায় কয়েকশত পরিবার। এ সঙ্কট বেশ কিছুদিন ধরে চলছে৷ প্রায় প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে৷ ফলে আগের যে কবরস্থানগুলো ছিলো, তার অনেকগুলো নদীতে নিয়ে গেছে, কিছু আছে নদীর ভাঙ্গনকোলে, তাতে আর স্থান সঙ্কুলান হচ্ছে না৷ এর ফলে দেখা দিয়েছে বিপত্তি৷

তেমনই সমস্যায় পড়েছেন ওখানকার চরবাসী৷ চরবাসীর পক্ষে সার্জেন্ট মোহাম্মদ মাঈন উদ্দীন (অবঃ) বলেন, কবরস্থানগুলোতে কোথাও জায়গা খালি নেই৷ তার অভিযোগ, এই সমস্যা সমাধানে দায়িত্বশীলদের মনোযোগ নেই৷ এ লক্ষে গত ৩০/০৬/২০২১ ইং রোজ বুধবার সম্মিলিত মুসলিম কবরস্থান তৈরির লক্ষে শেষ ঠিকানা’র একটি সফল সভা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত সকলকে মাতৃভূমি মেহেন্দিগঞ্জ বরিশালের একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় । মোঃ আনিছ মাহমুদের আহবানে উক্ত সভায় এক ফলপ্রসূ আলোচনা হয়। এতে সীদ্ধান্ত নেওয়া হয়েছিলো ঈদুল আজহার দু এক দিন পরেই কবরস্থান তৈরির শেষ ঠিকানার জমির বায়না পত্র করা হবে। উদ্যােগদাতারা হলেন, সার্জেন্ট (অঃ) মাইনুদ্দিন, আনিছ মাহমুদ, সাউথ আফ্রিকা প্রবাসী রিপন খানসহ আরও অনেকে। তারা আরো বেশি উদ্দীপনা নিয়ে সমাজ উন্নয়নে অবদান রাখতে পারবেন বলে বিশ্বাস এলাকাবাসীর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews