গৌরনদীতে আইনশৃঙ্খলা ও ইয়াসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আপডেট সময় :
মঙ্গলবার, ২৫ মে, ২০২১
৩৭০
০ বার সংবাদটি পড়া হয়েছে
মোঃ মনিরুল ইসলাম লিমন //
বরিশালের গৌরনদী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও ঘূর্ণিঝড় ইয়াস এর প্রস্তুতি সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান, সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মৃধা, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া। র্ভাচুয়ালে অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েদ মোঃ আমরুল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাসসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও অন্যান্য অফিসারবৃন্দ।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply