1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ করার দাবী, মায়ের ডাক আয়োজিত _এইচআরডি নেটওয়ার্ক ডিফেন্ডার্সদের। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
নোটিশ :
কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ।
সংবাদ শিরনাম :

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ করার দাবী, মায়ের ডাক আয়োজিত _এইচআরডি নেটওয়ার্ক ডিফেন্ডার্সদের।

  • আপডেট সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৭৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

বাংলাদেশ সরকার এখনো গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদ অনুস্বাক্ষর করেনি এবং সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত গুমের বিষয়টি অস্বীকার করা হচ্ছে। অথচ ২০১৯ সালে জাতিসংঘে বাংলাদেশ প্রথম বারের মতো প্রতিবেদন জমা দিলে বাংলাদেশের পরিস্থিতির পর্যালোচনার পর জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি তাদের চূড়ান্ত পর্যবেক্ষণে অঘোষিত আটক ও গুমের ঘটনাগুলোর বিষয়ে বাংলাদেশ সরকারের তথ্য প্রকাশের ব্যর্থতায় উদ্বেগ জানিয়েছে।

আজ (৩০ আগস্ট) সোমবার গুমের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম প্রেসক্লাব এর সামনে গুম ও বিচারবহির্ভূত হত্যাকান্ডসহ সকল রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ করার দাবীতে গুম হয়ে যাওয়া সন্তানদের মায়েদের সংগঠন মায়ের ডাক ও হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স নেটওয়ার্ক এর যৌথ আয়োজনে পালিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন,রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক গুম ও বিচারবহির্ভূতভাবে হত্যা হলো রাষ্ট্রীয় নিপীড়নের চরম বহিঃপ্রকাশ কিন্তু নিপীড়নকারী রাষ্ট্র শুধু গুম বা ক্রসফায়ারের মতো শুধু হত্যাকাণ্ডই ঘটায় না। সমাজের প্রত্যেক ক্ষেত্রে ভিন্নমত ও শাসকচক্রের স্বার্থবিরোধীতাকে নিশ্চিহ্ন করার জন্য এমন কোন কাজ নেই,যা তারা করে না।

বিভিন্ন সময় গুম হয়ে যাওয়া লোকের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এ মানববন্ধনের সভাপতিত্ব করেন এইচআরডি নেটওয়ার্ক চট্টগ্রাম এর সভাপতি অধ্যাপক ওসমান জাহাঙ্গীর।

হিউম্যান রাইটস্ ডিফেন্ডার, ট্রাস্ট অব হিউম্যান রাইটস্ বাংলাদেশ এর মহাসচিব আবদুল্লাহ মজুমদার এর সঞ্চালনায় মানববন্ধনে দেশের সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী,লেখক- সাংবাদিক, সংগঠকবৃন্ধ উপস্থিত ছিলেন।

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ওপর বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিল এর সভাপতি এ্যাড. ভুলন ভৌমিক, সেক্রেটারী এ্যাড. আমীর আব্বাস, বিশিষ্ট সংগঠক হামিদুল হক চৌধুরী, এ্যাড. সাজ্জাত হোসেন, এ্যাড. মানিক সাহাদাত, বিশিষ্ট নজরুল শিল্পী ফরিদা করিম,এ্যাড.শফিউল করিম আবিদ, সাংবাদিক রোকন উদ্দিন, সাংবাদিক এম মনির চৌধুরী রানা,সাংবাদিক জসিম উদ্দিন, সাংবাদিক হুমায়রা জান্নাত,এবিটিভির কমল বড়ুয়া বিজয়,বাংলাদেশ সম্মিসন ট্রাস্ট এর সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, রুহুল আমিন,মানবাধিকার কর্মী মীর বরকত হোসেন, এম এইচ সোহেল,এস এম শাহাজাহান,গুমের শিকার জাহেদ হোসেনের মা হোসনে আরা, বলি মনসুরের ছেলে আব্দুর রহিম, গুমের শিকার শামীম সর্দারের পরিবারের পক্ষে শওকত প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews