কেন্দ্রীয় যুবলীগ সভাপতি ও সম্পাদক এর সাথে সাক্ষাৎ করেন সাইদুর রহমান জুয়েল
আপডেট সময় :
শনিবার, ২০ নভেম্বর, ২০২১
৬০৭
০ বার সংবাদটি পড়া হয়েছে
মোঃ মেহেদি হাসান //
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর রহমান জুয়েল গতোকাল যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময়ে নানান ধরনের উন্নয়ন মূলক কর্মকাণ্ড ও প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে এবং সংগঠন কে আরো গতিশীল করার লক্ষ্যে নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও দেশ জাতি ও সমাজের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কি ধরনের কর্মকাণ্ড করলে এবং নেতাকর্মীদের মধ্যে বন্ধন দৃঢ় করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেসব বিষয় গুলো আলোচনায় চলে আসে। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্য বিবরন নিয়েও উন্মুক্ত আলোচনা করা হয়।
সাইদুর রহমান জুয়েল ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেন, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ১ নং সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাইদুর রহমান জুয়েল আস্থা ও নিষ্ঠার সাথে নিজ দ্বায়িত্ব পালন করেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply