1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
কুয়াকাটায় খাল দখল করে স্থাপনা নির্মাণঃ অবৈধ স্থাপনা ভেঙ্গে দিল প্রশাসন।। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

কুয়াকাটায় খাল দখল করে স্থাপনা নির্মাণঃ অবৈধ স্থাপনা ভেঙ্গে দিল প্রশাসন।।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪৩৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

আব্দুল কাইয়ুম, কুয়াকাটাঃ

কুয়াকাটায় পৌরসভায় সরকারি জমি ও খাল রাতের আধারে ভরাট করে অবৈধ স্থাপনা তুলেছে একটি প্রভাবশালী মহল।

কুয়াকাটায় খালের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন প্রশাসন। সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ উচ্ছেদ অভিযানে পরিচালনা করেন।

কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভার নবীনপুর সরকারি খাল দখল করে নির্মিত মেয়র বাজারের ১৫-২০ টি পাকা ও কাঁচা স্থাপনার বর্ধিত অংশ ভেঙ্গে দেওয়া হয়েছে।

জানাযায়, কুয়াকাটা মাছ বাজারের কোল ঘেঁষে সরকারি খাল বয়ে গেছে। প্রবহমান সরকারি এই খালের উপরে নির্ভর করে লতাচাপলী ইউনিয়ন ও পৌরসভার কৃষকেরা।

কিন্তু ধীরে ধীরে প্রভাবশালীদের দখলে ছোট হয়ে আসছে সরকারি খালের মানচিত্র।

কুয়াকাটা পৌরসভা সংলগ্ন মাছ বাজারের ব্যবসায়ীরা দখল করে ১৫-২০ টি পাকা স্থাপনা নির্মাণ করেছিলো বেশ কয়েকজন প্রভাবশালী। খালের অর্ধেক দখল করে আরসিসি পিলার দিয়ে পাকা স্থাপনা গড়ে তুলেছে।

দখলকৃত খালের অর্ধেক জমি ভরাট হওয়ার কারণে কুয়াকাটা পৌরসভার পানি নিষ্কাশনে ব্যহত হয়ে ফসলি জমিসহ তলিয়ে থাকে।

নাম প্রকাশের শর্তে স্থানীয়রা বলেন, আমাদের গ্রাম মহল্লা বৃষ্টির পানি পৌরসভার একমাত্র খাল দিয়ে নামতো এবং কুয়াকাটা সকল গ্রাম মহল্লা ছোট ছোট নালা দিয়ে বর্ষার পানি এই খালের মাধ্যমে নদীতে নেমে যায়, কিন্তু অবৈধভাবে খাল দখল করে খালের পরিধি ছোট হওয়ায় এখন সমস্যায় পড়তে হয়েছে আমাদের। আরেক কৃষক বলেন, এবার বর্ষায় আমার ফসলি জমি থেকে খালের দিকে পানি নামানোর চেষ্টা করি, কিন্তু উল্টো খালের পানিতে আমার ফসলি জমি তলিয়ে গেছে, পরে খোঁজ নিয়ে দেখতে যায়, খাল দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ঘরে তুলছে কতিপয় প্রভাবশালীরা। তাই পানি না নামতে পেরে ভাসতে হচ্ছে আমার ফসলি জমি।

এমন সমস্যার অবহিত হলে সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে ওই অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
জগৎবন্ধু মন্ডল জানান, উপজেলায় অবৈধ স্থাপনা গুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হচ্ছে, সরকারি খালের স্রোত কোনোভাবেই বাঁধাগ্রস্থ করা যাবে না। এখানে আজকে ১৫-২০ টি স্থাপনা স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় ভেঙ্গে ফেলা হয়েছে। আর অবৈধ স্থাপনার উপর আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews