বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের ১৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে পাঁচটায় কাজিসা বাজারের পূর্ব পাশে জৈনিক শাহে আলম এর দোকানের পশ্চিম পাশে ফাঁকা জায়গার পাকা রাস্তায় হারতা ইউনিয়নের ১নং ওর্য়াড কাউয়ারেখা এলাকার গরু ব্যাবসায়ী ভিকটিম মোঃ রানা হাওলাদার(৩০), পিতা. মৃত. দুলাল হাওলাদার সাতক্ষীরা গুরু ক্রয় করতে মোট এগারো লক্ষ বিশ হাজার নগদ টাকা নিয়ে মোটরসাইকেল যেগে যাওয়ার পথে পরিকল্পিত ভাবে পথরোধ করে লাটি ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে সব টাকা ছিনতাই করে নেয় স্থানীয় বকাটে চক্র বলে অভিযোগ পাওয়া যায়। এতে ব্যবসাহির মাথায় আঘাত পেলে গুরুতর আহত হলে স্থানীয় ইউপি সদস্য ও লোকজনের সহযোগিতায় উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসারত ডাক্তার রোগির অবস্থা বেগতিক দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
অভিযোগ সূত্রে জানাযায়, ভিকটিক মোঃ রানা হাওলাদার পিটিয়ে টাকা ছিনিয়ে নেয়, স্থানীয় রাজিব মল্লিক (৩২), পিতা. মৃত. শামসু মল্লিক সহ আরে ৫-৭ জনের একটি চক্র এ ঘটনা ঘটায়।
এব্যাপারে হারতা ১ নং ওর্য়াডের ইউপি সদস্য মোঃ মাসুম মোল্লা বলেন, সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে সরেজমিনে এসে ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরন করি। এঘটনার তদন্ত সাপেক্ষ আইনানুগ বিচার দাবি করি।
এব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply