1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করল মরক্কো - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে দূর্নীতি দমন কমিশনের উদ্যোগে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে নৌপথে চাঁদাবাজির সময় ২ জন আটক মেহেন্দিগঞ্জে ডাকাতদের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক বড় ভাই মেহেন্দিগঞ্জের উলানিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক শাহিন রাড়ীর মুক্তির দাবীতে মানববন্ধন। কাজিরহাট প্রবাসীর ঘরে,, সিদ,কেটে চুরি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি। আইনশৃঙ্খলার অবনতি। পাতারহাট বন্দরের খাল পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান।
সংবাদ শিরনাম :

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করল মরক্কো

  • আপডেট সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৪৫০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এবার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিল মরক্কো। আমেরিকার মধ্যস্থতায় এই দুই দেশের মধ্যে চুক্তি হতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, বাইরাইন ও সুদানের পর এই সিদ্ধান্ত আসলো মরক্কোর পক্ষ থেকে। খবর বিবিসি ও আলজাজিরার। 

বিনিময়ে বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে মরক্কোর দাবিকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে গত চার মাসে চারটি আরব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করল। এর আগে মিসর ও জর্ডান ইহুদি রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। সেপ্টেম্বরের মাঝামাঝিতে ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। পরে অক্টোবরের শেষ সপ্তাহে তাদের সঙ্গে যোগ দেয় সুদান। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় ঘোষণা দেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে মরক্কো। তিনি বলেন, ‘আরেকটি যুগান্তকারী অর্জন হল। আমাদের দুই মহান বন্ধু ইসরায়েল এবং কিংডম অব মরক্কো পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের জন্য এটি বিশাল অগ্রগতি।’ এর আগে ফিলিস্তিন-ইসরাইলের মধ্যে অসলো চুক্তি সইয়ের পর ১৯৯৩ সালে তেল আবিবের সঙ্গে স্বল্প পরিসরে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে মরক্কো। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি নিপীড়ন, নির্মমতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ২০০০ সালে সেই সম্পর্ক ছিন্ন করে দেশটি। এদিকে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একমত হয় সংযুক্ত আরব আমিরাত। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং স্থানীয় রাজনৈতিক দল এবং সংগঠন তাদের এ চুক্তির তীব্র নিন্দা জানিয়েছে। আমিরাত-ইসরাইল চুক্তি ফিলিস্তিনিদের স্বপ্ন এবং অধিকার বাস্তবায়নে কোনো কাজে আসবে না বলেও দাবি তাদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews