1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
আলিগঞ্জ বাজারে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।
সংবাদ শিরনাম :

আলিগঞ্জ বাজারে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৬৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মাহমুদুল হাসান ফরিদ// মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের আলিগঞ্জ বাজারে সন্ত্রাসী কার্যক্রম,চাঁদাবাজি এবং মাদক কারবারিদের কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীরা মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল ১১টায় আলিগঞ্জ বাজারের গোল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলীগঞ্জ বাজার এলাকার মাদক কারবারি,চাঁদাবাজ ও সন্ত্রাসী বাবুল আখনের বিরুদ্ধে দোকান বন্ধ করে প্রায় ২শতাধিক ব্যবসায়ী এই মানববন্ধনে অংশ গ্রহন করেন। একাধিক ব্যবসায়ী জানান,মঙ্গলবার সকাল ৯টার দিকে স্থানীয় রশিদ আকনের ছেলে একাধিক সন্ত্রাসী কার্যক্রমের হোতা,হত্যা মামলার আসামি,চাঁদাবাজ ও মাদক কারবারি বাবুল আকন আলিগঞ্জ বাজারের এক ব্যবসায়ীকে চাঁদার দাবীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেন। এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়িরা তাৎক্ষনিক এই মানববন্ধন করেন। তারা আরো জানান,বিগত সরকারের আমলে আলিগঞ্জ নামক এই জনপথটি ছিলো সন্ত্রাসের অভয় আশ্রম। এখানে একাধিক হত্যাসহ নানা সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হয়েছে। ঐতিহ্যবাহী জমজমাট এই বাজারটি সন্ত্রাসী কার্যক্রমের কারনে এখন মৃত প্রায়। লোকজন সন্ত্রাসীদের ভয়ে কেনাকাটার জন্য এখন আর আগের মতো এই বাজারে আসেনা। ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ২৪’র ৫ আগষ্ট ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সন্ত্রাসীরা পূর্বের জায়গায় রয়ে গেছে।স্থানীয়দের দাবী, আলীগঞ্জ বাজার এলাকার কিছু পাতি নেতা যারা বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে এমপি পংকজ নাথের আশির্বাদে ছিল,তারাই ভোলপাল্টে বর্তমানে সরকারি দলে ফিরে এসে সুনাম ক্ষুন্নের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের ছত্রছায়ায় বাবুল আকনের মতো আরো একাধিক সন্ত্রাসী,চাঁদাবাজ,মাদক কারবারি আলিগঞ্জ বাজারসহ আশপাশের এলাকায় অপরাধের স্বর্গরাজ্য বানিয়ে রেখেছে। এলাকাটি দুই থানার সীমান্তবর্তী হওয়ায় অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এদেরকে নির্মূল করতে হলে দুই থানার যৌথ কম্পিং অপারেশন জরুরি দরকার। তাই মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপিসহ প্রশাসনের কাছে এলাকাবাসী জোর দাবী জানিয়েছে,অবিলম্বে সন্ত্রাসী বাবুলসহ তার আশ্রয়দাতা পাতি নেতাদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে ঐতিহ্যবাহী আলিগঞ্জ বাজারের ব্যবসায়ী পরিবেশ ফিরিয়ে আনা হোক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews