1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
আবদুল কাদের মির্জার অনুসারী কাউন্সিলর রাসেল গ্রেফতার - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

আবদুল কাদের মির্জার অনুসারী কাউন্সিলর রাসেল গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪৬২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রাসেলকে শনিবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে লাঞ্ছিত করায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। রাসেল বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত আবদুস ছাত্তারের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ৬ মে বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের বদু কেরানীর পোল এলাকায় খিজির হায়াত খানকে লাঞ্ছিত করার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া সম্প্রতি কোম্পানীগঞ্জের বিবদমান রাজনৈতিক সহিংসতায় কাউন্সিলর রাসেলের বিরুদ্ধে আরও ১০-১২টি মামলা রয়েছে বলেও জানান ওসি। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ৬ মে সন্ধ্যার পর বাড়ি থেকে রিকশাযোগে বসুরহাট যাচ্ছিলেন। পথে কাদের মির্জার অনুসারী বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রাসেলের নেতৃত্বে আইনুল মারুফসহ কয়েকজন হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত করেন। এতে লাঠির আঘাতে তিনি আহত হন।

প্রসঙ্গত, মেয়র কাদের মির্জার সঙ্গে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের মধ্যে বিগত ৫ মাস ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এর জের ধরে সংঘর্ষে সাংবাদিকসহ দুজন নিহত ও শতাধিক আহত হয়। এখনও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলা-পালটা মামলায় অনেক নেতাকর্মী এখনো জেলহাজতে রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews