1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
হতদরিদ্রদের ঘরের অনিয়মের অভিযোগকারী যুবলীগ নেতাকে তুলে নেন ইউএনও - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।

হতদরিদ্রদের ঘরের অনিয়মের অভিযোগকারী যুবলীগ নেতাকে তুলে নেন ইউএনও

  • আপডেট সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৫৬৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

বরগুনা জেলা প্রশাসকের কাছে হতদরিদ্রদের ঘরের অনিয়মের অভিযোগ দেয়া যুবলীগ নেতা কামাল রাঢ়ীকে ইউএনও মো. আসাদুজ্জামানের নির্দেশে তার অফিসের কর্মচারী এনামুল হক বাদশার নেতৃত্বে সুজন মুসুল্লী ও হাবিব গাজীসহ ৫-৬ সন্ত্রাসী তুলে আনে। পরে ইউএনওর বাসায় যুবলীগ নেতাকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ভিডিও ধারণ করেছে বলে অভিযোগ করেন যুবলীগ নেতা।

যুবলীগ নেতাকে তুলে নেয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য এবং আতঙ্ক বিরাজ করছে। দ্রুত সন্ত্রাসী এনামুল হক বাদশা, সুজন মুসুল্লী ও হাবিব গাজীসহ তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে দ্বিতীয় ধাপে আমতলী উপজেলায় হতদরিদ্রদের জন্য ৩৫০টি ঘর বরাদ্দ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই প্রকল্পের গুলিশাখালী ইউনিয়নে ৫০টি ঘর বরাদ্দ দেন ইউএনও মো. আসাদুজ্জামান। ওই ঘরগুলোর মধ্যে ইউএনও কার্যালয়ের সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর মো. এনামুল হক বাদশার নিজ গ্রাম হরিদ্রবাড়িয়ায় দেয় ৩০টি। তার মধ্যে ১৪টি ঘর পেয়েছেন মো. এনামুল হক বাদশার আত্মীয়রা। তারা সবাই ধনাঢ্য ব্যক্তি।

ইউএনও ও তার অফিসের কর্মচারী এনামুল হক বাদশা ঘরের তালিকা তৈরি ও টাকা নিয়ে ঘর দেয়ার অভিযোগ এনে গুলিশাখালী ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. কামাল রাঢ়ী বরগুনা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন এবং বিভিন্ন সংবাদমাধ্যমে তথ্য তুলে ধরেন। এতে ক্ষিপ্ত হন ইউএনও মো. আসাদুজ্জামান ও তার অফিসের কর্মচারী মো. এনামুল হক বাদশা।

এর জের ধরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইউএনওর নির্দেশে এনামুল হক বাদশার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী সুজন মুসুল্লী ও হাবিব গাজীসহ ৫-৬ জন যুবলীগ নেতা কামাল রাঢ়ীকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসেন। সাড়ে চার ঘণ্টা সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে আটকে রেখে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখায়- এমন অভিযোগ যুবলীগ নেতা কামালের।

পরে সন্ত্রাসীরা রাত সাড়ে ১২টার দিকে যুবলীগ নেতাকে ইউএনও আসাদুজ্জামানের বাসায় নিয়ে আসে। তার বাসায় ইউএনও যুবলীগ নেতাকে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছামতো ভিডিও ধারণ করেন- এমন অভিযোগ যুবলীগ নেতা কামাল রাঢ়ীর। রাত দেড়টার দিকে ইউএনও মো. আসাদুজ্জামান তাকে ছেড়ে দেন।

যুবলীগ নেতাকে ইউএনওর লোকজন তুলে আনার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী এ ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, রোববার সকালে সুজন মুসুল্লী ও হাবিব গাজী এলাকার লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, রাত সাড়ে ৮টার দিকে এনামুল হক বাদশার নেতৃত্বে সুজন মুসুল্লী ও হাবিব গাজীসহ ৫-৬ জন সন্ত্রাসী মোটরসাইকেলে কামাল রাঢ়ীকে তুলে নিয়ে গেছেন। আমরা এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি।

যুবলীগ নেতা কামাল রাঢ়ী অভিযোগ করে বলেন, ইউএনও মো. আসাদুজ্জামানের নির্দেশে তার সন্ত্রাসী সুজন মুসুল্লী ও হাবিব গাজীসহ ৫-৬ জন লোক আমাকে মোটরসাইকেলে তুলে নিয়ে আসে। পরে তারা চার ঘণ্টা আমাকে বিভিন্ন স্থানে আটকে রেখে ধারালো অস্ত্র দেখিয়ে জীবননাশের হুমকি দেয় এবং অভিযোগ তুলে নিতে চাপপ্রয়োগ করে।

তিনি আরও বলেন, রাত সাড়ে ১২টার দিকে সন্ত্রাসী সুজন মুসুল্লী ও হাবিব গাজীসহ ৫-৬ সন্ত্রাসী আমাকে ইউএনওর বাসায় তুলে নিয়ে আসে। ওই খানে এনে ইউএনও আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছামতো ভিডিও ধারণ করে। আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ ঘটনার তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাই।

এ বিষয়ে ইউএনও মো. আসাদুজ্জামানের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগের আলোকে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সূত্র – যুগান্তর

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews