1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মেহেন্দিগঞ্জে হকারকে হুমকি দিয়ে পত্রিকা ছিনতাই করল পঙ্কজ’র পোষ্য ক্যাডার! - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ডাকাতদের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক বড় ভাই মেহেন্দিগঞ্জের উলানিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক শাহিন রাড়ীর মুক্তির দাবীতে মানববন্ধন। কাজিরহাট প্রবাসীর ঘরে,, সিদ,কেটে চুরি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি। আইনশৃঙ্খলার অবনতি। পাতারহাট বন্দরের খাল পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে হকারকে হুমকি দিয়ে পত্রিকা ছিনতাই করল পঙ্কজ’র পোষ্য ক্যাডার!

  • আপডেট সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩৫০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক // মেহেন্দিগঞ্জ উপজেলার ডাক-বাংলোর সামনে থেকে নওমুসলিম হকার আঃ রহিমকে গালমন্দ ও হুমকি দিয়ে তার হাত থেকে পত্রিকা ছিনিয়ে নিয়ে গেছে সাংসদ’র পোষ্য ক্যাডার বাহিনী সদস্য। এ ঘটনায় হকার আঃ রহিম পত্রিকার মালিককে বলেন, রোববার সকাল আনুমানিক ১১ টার সময় বিভিন্ন পত্রিকার সাথে সৌজন্যে প্রকাশিত আলোকিত মেহেন্দিগঞ্জ নামের একটি পত্রিকা বিতরণের সময় উপজেলা ডাক বাংলোর সামনে স্থানীয় সাংসদ পংকজ নাথ’র সামনে পড়েন তিনি। এসময় তিনি সৌজন্য সংখ্যার আলোকিত মেহেন্দিগঞ্জ নামের পত্রিকাটি সৌজন্যমূলক সাংসদকেও দেন। সাংসদ ওই পত্রিকা দেখে তার পক্ষে কোন সংবাদ না দেখে ক্ষুব্দ হয়ে অশ্রাব্য গালমন্দ করেন।

কর্কশ ভাষায় তাকে পত্রিকা দিয়েছেন কেন জানতে চায়? একপর্যায়ে পত্রিকার হকার আঃ রহিমকে হুমকিস্বরুপ মেহেন্দিগঞ্জে কিভাবে পত্রিকা বিতরণের কাজ করেন তা দেখে নেওয়ারও হুমকি প্রদান করেন। এরপরই সাংসদ’র পোষ্য চিহিৃত সন্ত্রাসী ফয়েজ বেপারী সাংসদের নিদের্শে ও উপস্থিতিতে আঃ রহিমের হাত থেকে পত্রিকা ছিনিয়ে নিয়ে বলেন, যতগুলো পত্রিকা বিতরণ করেছো সবগুলো তুলে এনে আমার হাতে দিবা তা না হলে তোমার খবর আছে। এতে ভীতসন্তস্ত্র হয়ে পড়েন ভুক্তভুগী হকার আঃ রহিম।

আঃ রহিম ইতি পূর্বে হিন্দু ছিল সম্প্রতি তিনি ইসলাম ধর্ম গ্রহন করায় সাংসদ পঙ্কজ কর্তৃক এমন রোষানলে পড়ার কারন বলে ধারনা এলাকাবাসীর। এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানান পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য, আঃ রহমানকে হেনস্থা করা ফয়েজ বেপারী হলেন, মেহেন্দিগঞ্জ পৌরসভার বদুরপুর ওয়ার্ডের ফিরোজ বেপারীর ছেলে। এলাকায় সন্ত্রাসীসহ নেতিবাচক বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে জানতে সাংসদ পঙ্কজ’র মুঠোফোনে একাধিকবার সংযোগের চেস্টা করা হলেও রিসিভ না করায় তা সম্ভবপর হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews