1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মেহেন্দিগঞ্জে প্রবাসীর স্ত্রীর ছোঁড়া গরম পানিতে ঝলসে গেল গৃহকর্মীর শরীর। হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১

মেহেন্দিগঞ্জে প্রবাসীর স্ত্রীর ছোঁড়া গরম পানিতে ঝলসে গেল গৃহকর্মীর শরীর। হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।

  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// বরিশালের মেহেন্দিগঞ্জে প্রবাসী জহির হোসেন তালুকদারের স্ত্রী ফাইজা আক্তার কর্তৃক গৃহকর্মী লামিয়া বেগম (১৪)কে ব্যাপক নির্যাতনের পর তার শরীরে গরম পানি ঢেলে ঝলসিয়ে দিয়েছে।

আহত গৃহকর্মীরা স্বজনরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এই ঘটনায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাতে মেহেন্দিগঞ্জ থানায় এজাহার দায়ের করেন ওই গৃহকর্মীর মামা সিরাজুল ইসলাম। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) রাত ১০টার সময় এ নির্যাতনের ঘটনা ঘটে।

এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ওই গৃহকর্ত্রী ফাইজা আক্তারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

ভুক্তভোগী লামিয়া আক্তার (১৪) উপজেলার সদর ইউনিয়নের চরহোগলা ২নম্বর ওয়ার্ডের আক্তার হোসেন এর মেয়ে।

গ্রেপ্তার নারী পৌরসভার চরহোগলা ১নম্বর ওয়ার্ডের সৌদি আরব প্রবাসী জহির হোসেন তালুকদারের স্ত্রী।

আহত কিশোরী লামিয়া বলেন, আমার বাবা নেই। প্রতিবন্ধী হওয়ায় মাকে ছেড়ে চলে গেছে বাবা। শিশুকালে মামার বাড়িতে থাকতাম। মামাদের অভাবের সংসার হওয়ায় অভিযুক্ত ফাইজা আক্তারের বাসায় শিশু বয়সেই ৭বছর যাবৎ গৃহপরিচারিকার কাজ করে আসছি। তাকে খালা ডেকেছি। তার বাসার সকল কাজ করেছি। সামান্য ভুল ত্রুটি পেলেই শারিরীক নির্যাতন করতো। আমার সারা শরীর আঘাতে ক্ষত বিক্ষত চিহ্ন রয়েছে। সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি রাত ১০টার সময় আমার বিরুদ্ধে অভিযোগ তুলে বলে আমি না-কি কাপড় কাঁচা সাবানের পরিবর্তে গায়ে দেওয়া সাবান দিয়ে জামাকাপড় ধুয়েছি। এমন অভিযোগে আমাকে মারধর করে টগবগে গরম পানি আমার শরীরে ঢেলে দেয়।
গরম পানিতে আমার ডান হাতসহ শরীর ঝলসে যায়। এছাড়াও মাথার চুল কেটে দিয়েছে।

গৃহপরিচারিকার মামি আমিনা বেগম বলেন, আমার ভাগিনী খুবই অসহায় । অভাবের তাড়নায় শিশু বয়সে ৭-৮ বছর আগে ওই বাসায় কাজে দিয়েছি। ওরে যত মারধর করতো কোন সময় আমাদেরকে জানাইতো না। অনেক সহ্য করে থাকতেন। ঘটনার পরে ও আমাদের বাসায় গিয়ে ওর মামার কাছে গিয়ে বলে আমাকে কিছু টাকা দেও আমি আর ওই বাসায় থাকবো না।তাদের নির্যাতন আর সহ্য করতে পারছি না। ওর মা অবস্থা খারাপ দেখে হাসপাতালে এনে ভর্তি করেন।ওর সমস্ত শরীর পুড়িয়ে দিয়েছে। পুরুষ হলে পুরো শরীর দেখাতে পারতাম কিন্তু মহিলা দেখে তা দেখাতে পারছি না। ওর বাবাকে ওর মাকে ছেড়ে দিয়েছে। ওর মা কানেও শুনে না আর চোখেও দেখে না। ও মা-বাবার একমাত্র সন্তান। ওকে আগেও বিভিন্ন সময় মারধর করে এবং গরম লোহার চেকা দিয়ে সমস্ত শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছে।

হাসপাতালে পাশের বেডের শাহে আলম বলেন, ওর মা-বাবা থেকেও নেই। ওরে নির্যাতন করে শরীরে যে অবস্থা করেছে তা দেখলে আল্লাহর আসমান কেঁপে ওঠে। আমরা ওর কান্নায় সহ্য করতে পারছি না। এইডার কঠিন বিচার হওয়া উচিত।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত ফাইজার বোন সীমা বেগম বলেন, আমার বোন কিছুটা মেজাজী। আমার ভাই মেয়েটিকে দিয়ে দেওয়ার জন্য তার মামার কাছে প্রস্তাব করেছিলেন কিন্তু তারা নেয়নি। গরম পানিতে শরীর ঝলসে দেওয়ার প্রসঙ্গে বলেন বিষয়টি আমি দেখিনি তবে শুনেছি। কেন এমনটা করেছে আমি সঠিক কিছু জানি না।

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় আজ লামিয়ার মামা সিরাজুল ইসলাম বাদী হয়ে প্রবাসী জহির হোসেন তালুকদারের স্ত্রী ফাইজা আক্তারকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন। পুলিশ এর পরপরই ফাইজাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রবাসীর স্ত্রী ফাইজা আক্তার খুবই বদমেজাজি হিসেবে এলাকায় পরিচিত। গৃহপরিচারিকা কিশোরীকে কথায় কথায় তাচ্ছিল্য এবং পান থেকে চুন খসলে চুলের মুঠি ধরে মারধর, বেত দিয়ে পেটানো, গরম খুন্তি দিয়ে ছেকা দেওয়া সর্বশেষ গরম পানি দিয়ে শরীরের বিভিন্ন স্থান ঝলসে দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews