1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মেহেন্দিগঞ্জে চুরির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ২সদস্যকে আটক করেছে পুলিশ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে চুরির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ২সদস্যকে আটক করেছে পুলিশ

  • আপডেট সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

আবুল হাসেমঃ

মেহেন্দিগঞ্জে থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম’র দক্ষতায় চুরির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য আটক। আটককৃতরা হলেন, মোঃ আব্বাস ও মোঃ ভুলু খান। মোঃ আব্বাস হলেন ভোলার তজমুদ্দীন থানার সোনাপুর এলাকার বাবুল মাঝির ছেলে। অপরজন হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের হাসানপুর গ্রামের মোঃ সিরাজ খানের ছেলে। শুক্রবার দিবাগত রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের বালিয়া গ্রামের গিয়াস উদ্দিন রাড়ীর বসত ঘরে অভিনব কৌশলে চুরির প্রস্তুতিকালে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ শফিকুল ইসলাম। তাদেরকে আটক করেন থানা পুলিশ এস আই মোঃ রফিকুল ইসলাম ও এস আই মোস্তফা কামাল এবং এ এস আই বাদল মোল্লাসহ সঙ্গীয় ফোর্স।
এই ঘটনায় ভোলার আন্তঃজেলা ডাকাত মোঃ আব্বাসকে প্রধান আসামি করে মেহেন্দিগঞ্জ থানায় ৫ জনের বিরুদ্ধে ঘটনার পরের দিন চুরি মামলা দায়ের করেন নুর মোহাম্মদ পাটোয়ারী। ঘটনাসুত্রে জানা যায়, ঘটনার দিন প্রধান আসামির নেতৃত্বে একদল সংঘবদ্ধ চক্র গিয়াস উদ্দিন রাঢ়ীর পরিবারের কয়েকজনকে খাবারের সাথে নেশাদ্রব্য মিশিয়ে অচেতন করে চুরির চেষ্টা করে। ওসি শফিকুল ইসলাম জানান, সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে। সুযোগ বুঝে বিভিন্ন কৌশলে চুরি- ডাকাতি করে । কখনও অপহরণ করে মুক্তিপন আদায়, কখনও চুরি-ডাকাতি ও অপহরণের মতো ঘটনা ঘটিয়ে পালিয়ে বেড়ায়। প্রধান আসামি মোঃ আব্বাস এর বিরুদ্ধে ভোলার তজমুদ্দীন থানা এবং বোরহানউদ্দীন থানায় ৭-৮ টি ডাকাতি ও অপহরণ মামলা রয়েছে। ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে চুরির প্রস্তুতিকালে ২জনকে আটক করা হয়। রোববার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews