1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বিনা প্রতিদ্বন্দ্বিতার জয় নির্বাচনকে ম্লান করেছে : ইসি মাহবুব - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
নোটিশ :
কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ।
সংবাদ শিরনাম :

বিনা প্রতিদ্বন্দ্বিতার জয় নির্বাচনকে ম্লান করেছে : ইসি মাহবুব

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ইউনিয়ন পরিষদে ৪৩ জন চেয়ারম্যান ও পৌরসভায় ৩ জন মেয়র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় তাদের নির্বাচিত বলা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার।

তিনি বলেছেন, নির্বাচন না করেই চেয়ারম্যান পদে অভিষিক্ত হওয়া এ নির্বাচনকে ম্লান করে দিয়েছে। বুধবার বিকালে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া নির্বাচনি এই অবস্থার পরিবর্তন সম্ভব নয়।

সোমবার ১৬০টি ইউনিয়ন পরিষদ ও ৯টি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের সময়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা রাশিয়ায় অবস্থান করছিলেন। তার স্থলে ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব পালন করেন মাহবুব তালুকদার। নির্বাচনের বিষয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এদিকে বুধবার বিকালে ঢাকায় ফিরেছেন সিইসি কেএম নূরুল হুদা।

মাহবুব তালুকদার বলেন, বহুদলীয় গণতন্ত্রের জন্য নির্বাচনে বহুদলের অংশগ্রহণ একান্ত প্রয়োজন। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের কারণ বিশ্লেষণ করে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া অনিবার্য। ভোটারদের নির্বাচন বিমুখতাও আমার কাছে গণতন্ত্রের জন্য অশনি সংকেত মনে হয়।

তিনি বলেন, এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন ব্যবস্থাপনা জড়িত। এ অবস্থা থেকে উত্তরণ সার্বিকভাবে নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না। রাজনৈতিক সমঝোতা ছাড়া এ অবস্থার পরিবর্তন সম্ভব নয়। তিনি আরও বলেন, ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে মিডয়াসহ সংশ্লিষ্ট সবার নীরবতা আমাকে হতাশ করেছে। মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কি গণতন্ত্রের অভিযাত্রায় শামিল হতে অনীহা প্রকাশ করছি?

নিজের দায়িত্ব পালন প্রসঙ্গে মাহবুব তালুকদার বলেন, ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ছয় দিনের জন্য আমি ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব পালন করি। কয়েকজন নির্বাচনে আমার সাফল্য ও ব্যর্থতা জানতে চান। এত সংক্ষিপ্ত সময়ে আকস্মিকভাবে নির্বাচনি ব্যবস্থাপনার পরিবর্তন করা সম্ভব নয়।

তিনি বলেন, নির্বাচনে তিনজনের প্রাণহানি ঘটেছে। এটা অত্যন্ত বেদনাদায়ক। আমি সর্বদা বলে এসেছি জীবনের চেয়ে নির্বাচন বড় নয়। তবু ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সহিংসতা রোধ করা গেল না। নির্বাচনে ঘটনা বা দুর্ঘটনা যা-ই হোক না কেন, নির্বাচন কমিশনের ওপরই দায় এসে পড়ে। তবে নির্বাচনের সব দুর্ঘটনা, অর্থাৎ বিশৃঙ্খলা, অবৈধভাবে ব্যালটে সিল মারা, প্রতিপক্ষকে হুমকি দেওয়া ইত্যাদি অনাকাক্সিক্ষত বিষয়ের পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেয়া হয়েছে।

এ কমিশনার বলেন, আমার দায়িত্ব পালনকালে স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে আইনানুগভাবে দায়িত্বপালনের জন্য বিশেষভাবে সতর্ক করা হয়। যে সব স্থানে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং এর জন্য যারা দায়ী প্রমাণ সাপেক্ষে তাদের আটক করা হয়েছে। যারা অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মহড়া দিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদেরও আটক করা হয়েছে। অধিকতর তদন্ত করে আরও অনেককে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হয়নি এবং হবে না। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কারণে একজন সংসদ সদস্যকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের টার্নআউট মোটামুটি ভালো ছিল। ভোটের হার শতকরা ৬৯ দশমিক ৩৪ ভাগ। নির্বাচন যেহেতু অনেকের মধ্যে বাছাই। সেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদে আসীন হওয়াকে নির্বাচিত হওয়া বলা যায় কি- প্রশ্ন রাখেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews