বরিশালে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর চেক বিতরণ করেন জেলা প্রশাসক।
আপডেট সময় :
বুধবার, ৬ অক্টোবর, ২০২১
২৫৯
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আজ ৬ অক্টোবর বুধবার দুপুর ১২ টায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে করোনাকালীন (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্থ বরিশালের ৩৬ জন সাংবাদিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার ৩ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বরিশাল (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল সুদীপ্ত সরকার (পিপিএম), পরিচালক জেলা তথ্য অফিস বরিশাল জাকির হোসেন, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, সভাপতি বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) স্বপন খন্দকার, সভাপতি বরিশাল রিপোর্টার্স ইউনিটি নজরুল বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে ৩৬ জন সংবাদকর্মীদের হাতে ১০ হাজার টাকা করে ৩ লক্ষ ৬০ হাজার টাকার সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক বরিশালসহ অন্যান্য অথিতিরা।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply