
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে শুরু হয়েছে ১০ দিন ব্যপি সেবা ও পন্য প্রদর্শনী মেলা। বরিশাল নগরীর চৌমাথায় ফজলুল হক মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় প্রচেষ্টা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন বরিশাল অঞ্চলের উদ্যোগে শুরু হয়েছে সেবা ও পন্য প্রদর্শনী মেলা। মেলা ৪ নভেম্বর থেকে আগামী ১৩ ই নভেম্বর পর্যন্ত চলবে। ইতিমধ্য বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে মেলার কার্যক্রম শুরু হয়েছে। এখনো মেলায় বিভিন্ন স্টল বুকিং এর জন্য বরাদ্দ চলছে। যেকোনো স্থান থেকে আগত উদ্যোক্তারা এখানে স্টল বুকিং দিয়ে সেবা ও পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। মেলায় বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন উদ্যোক্তাদের প্রচেষ্টায় মহিলাদের বিভিন্ন পণ্যসামগ্রী, খাবার সামগ্রী, জামা কাপড় থ্রি পিস, কসমেটিক্স আইটেম, এজেন্ট ব্যাংকিং এর সুবিধা সহ আরো বিভিন্ন দোকানপাট রয়েছে। মেলার আয়োজক প্রচেষ্টা সেচ্ছাসেবক ফাউন্ডেশন বরিশাল বিভাগে অবস্থিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বলেন, আমরা ছোট্ট পরিসরে বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করেছি। এখানে এখনো স্টল বুকিং চলছে। এবং মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার, এছাড়াও বাংলাদেশ ব্যংকের এসএমই এন্ড স্পেসাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এর চিফ ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টর উপস্থিত থাকবেন। ইসমাইল হোসেন আরো বলেন, চিফ ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টর নতুন উদ্যোগতাদের সাথে বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ ফান্ড এর আওতায় ঋণ সহায়তা বিষয়ক মতবিনিময় সভা করবেন। যেখানে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সর্বনিম্ন চার পার্সেন্ট ইন্টারেস্ট এ সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেয়া হবে।
Leave a Reply