1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশাল জেলা ফেব্রিকেটরস কল্যাণ সমিতির নব-নির্বাচিতদের শপথ গ্রহণ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ।
সংবাদ শিরনাম :

বরিশাল জেলা ফেব্রিকেটরস কল্যাণ সমিতির নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৩৫৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বরিশাল :

বরিশাল জেলা ফেব্রিকেটরস কল্যাণ সমিতির নব-নির্বাচিতদের শপথ গ্রহণ অুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায় বরিশাল নগরীর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি নিরব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান খান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ, প্রচার সম্পাদক সোহেল শিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পারভেজসহ সকল নির্বাচিত সদস্যরা শপথ বাক্য পাঠ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও খান ট্রেডিং’র স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান খান বলেন, সদস্যরা আমাকে ভালবেসে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই আমি এই সংগঠনকে শক্তিশালী ও বেগবান করার যথাসাধ্য চেষ্টা করব।

আমার সকল সহকর্মী ভাইদের সুখে-দুখে সব সময় তাদের পাশে থাকবো। আজ থেকে তারা আমার আপনজন। তিনি বরিশাল জেলা ফেব্রিকেটরস কল্যাণ সমিতির সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শপথ গ্রহণ শেষে জমকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকল সদস্যরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

উল্লেখ্য যে, গত ২০ জানুয়ারী বরিশাল জেলা ফেব্রিকেটরস কল্যাণ সমিতি নির্বাচন ২০২২-২০২৩ অনুষ্ঠিত হয়। ৭ টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে সভাপতি পদে বিপুল ভোট পেয়ে নিরব হোসেন ও সাধারণ সম্পাদক পদে ঘরি মার্কার প্রার্থী এবং খান ট্রেডিং’র স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও বরিশাল অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান খান বিজয়ী হন।

সভাপতি পদে নিরব হোসেন পেয়েছেন ১৩০ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী পেয়েছেন ৯৫ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান খান পেয়েছেন ১৫৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাহাঙ্গীর হাওলাদার মিন্টু পেয়েছেন ৬৫ ভোট।

এছাড়াও বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ, প্রচার সম্পাদক সোহেল শিকদার, সহ-সাংগঠনিক রাজিব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews