দৈনিক দক্ষিনের সময়ের সম্পাদক আলম রায়হান সন্ত্রাসী হামলায় আহত
আপডেট সময় :
শনিবার, ২ অক্টোবর, ২০২১
৩০১
০ বার সংবাদটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার ॥
বরিশালে মাদক কারবারির হামলায় সিনিয়র সাংবাদিক দৈনিক দক্ষিনের সময়ের সম্পাদক আলম রায়হান গুরুতর আহত হয়েছে । শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বরিশাল নগরীর বটতলায় দৈনিক দখিনের সময়ের অফিসে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদক কারবারি তৌহিদ, উজ্জ্বল, সিদ্দিকসহ অন্তত ১০ জন অর্তিকত ভাবে দখিনের সময়ের অফিসে গিয়ে হামলা করে। এসময় উপস্থিত সাংবাদিকদের উপর চড়াও হন তারা ।
পরে সাংবাদিকরা আলম রায়হানকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply