1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
চরমোনাইতে জনপ্রিয়তার শীর্ষে স্বতন্ত্র প্রার্থী গিয়াস - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

চরমোনাইতে জনপ্রিয়তার শীর্ষে স্বতন্ত্র প্রার্থী গিয়াস

  • আপডেট সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৫৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব বার্তাঃ
আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন । নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ছূটছেন জনগনের দোরগোড়ায়। নির্বাচন নিয়ে বুনছেন নানান ধরনের প্রত্যাশা । জনগনের সেবায় নিজেকে আত্ননিয়োজিত রেখে একাগ্রচিত্তে কাজ করার প্রত্যয়ে ত্যাগী , সমাজ সেবকরা জনগনের ভোট প্রত্যাশাপূর্বক উন্নয়নে ভুমিকা রাখতে অগ্রসরভাবে দায়িত্ব পালন করে চলেছেন। সারাদেশের ন্যায় বরিশালেও চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের কর্মযজ্ঞ। ইতিমধ্যেই তারা নিজ এলাকা নিয়ে কর্মমূখী চিন্তাধারা ও উন্নয়নের মডেল হিসেবে রুপান্তরিতে বিভিন্ন ভাবে নিজেকে রাখছেন অবিরত। জনগনের দূঃখ-দূর্দশা লাঘবে প্রতিনিয়তই ত্যাগী ,সৎ নেতাকর্মীরাজনগনের সেবা প্রদানে সুযোগ লাভের প্রত্যাশা ব্যক্ত করে চলেছেন। বিশেষ করে বারংবারের ন্যায় অবহেলিত- বঞ্চিত ত্যাগী নেতাকর্মীরাও বর্তমান ইউপি নির্বাচনকে ঘিরে হতদরিদ্র-অসহায় মানুষের প্রাপ্য অধিকার, রাষ্ট্র কর্তিক অনুদান যোগ্য ব্যক্তির হাতে পৌছানোসহ আধুনিক কর্ম উন্নয়নমূখী কার্যক্রম বাস্তবায়নে নিঃস্বার্থে নিজেকে বিলিয়ে দেয়ার প্রত্যাশায় নির্বাচনে অংশগ্রহন করছেন। তথাপি ঐ সমাজসেবককে উৎসাহ দিয়ে নিজেদের স্বীকৃত প্রতিনিধি হিসেবে নানান ভাবে সহায়তায় নির্বাচনী মাঠে অবস্থান নিতে ভালবাসার বহিঃপ্রকাশ ও এলাকা উন্নয়নের স্বার্থে অবস্থান করিয়েছেন নির্বাচনী মাঠে। এমনি একজন ত্যাগী ব্যক্তিকে প্রতিনিধির যোগ্য স্থানে বসাতে দিন-রাত প্রহর গুনে চলেছেন বরিশালের চরমোনাই ইউনিয়নবাসী। বিভিন্ন ইতিবাচক কর্মকান্ডে ইউনিয়নবাসীর অন্তরে স্থান করে নেয়া সেই আওয়ামী লীগের ত্যাগী নেতা জনসাধারনের মনোনীত সাব্বির হোসেন ( গিয়াস হাওলাদার) আনারস মার্কা নিয়ে এবারে ইউনিয়নবাসীর দূঃখ দর্দশা লাঘবে চরমোনাইয়ে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন। এলাকাবাসী জানায়, গিয়াস হাওলাদার আমাদের বিপদে-আপদে সক্রিয় আছেন সর্বদা। জনগনের দু:খ-দূর্দশা লাঘবে নিজেকে বিরতীহিন ভাবে উতসর্গ করেছেন প্রতিনিয়ত। সমাজ সেবায় রেখেছেন অগ্রনী ভুমিকা। করোনাকালীনসহ নানান প্রতিকূল অবস্থায় এলাকাবাসীর সমস্যা সমাধানে অত্যাবশ্যকীয় দায়িত্ব পালন করে চলেছেন। জানা যায় , গিয়াস হাওলাদার পূর্ব পুরুষ থেকে আওয়ামী লীগের সাথে জড়িত । দলের প্রতিকূল অবস্থায় পাশে থেকে ত্যাগ তিতিক্ষাসহ বিভিন্ন ধরনের হামলা-মামলার শিকার হয়েছিলেন তিনি। পাশাপাশি রাজনৈতিক মামলায় কারাবরণও করতে হয়েছিল দীর্ঘ বছর । রাজনৈতিক উথানে ছাত্রলীগ , যুবলীগে থাকাকালীন সময় সফলভাবে পালন করেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব । বর্তমানে তিনি চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তবে আওয়ামী লীগের ত্যাগী নেতা হয়েও দল থেকে এবারের ইউপিতে নৌকা প্রতিকে মনোনয়ন না পেলেও দল কিংবা রাজনৈতিক প্রেক্ষাপটে বিমুখ হননি তিনি। ধৈর্য্যের সাথে আদর্শ ত্যাগী নেতার পরিচয় বারংবারের ন্যায় বহন করে ইউনিয়নবাসীর সেবার লক্ষে তাদের প্রাপ্য অধিকারটুকু নিশ্চিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন দ্বীতিয় ধাপের ইউপি নির্বাচনে। ইউনিয়নের সচেতন একাধিক নাগরিক জানান, গিয়াস হাওলাদার ত্যাগী ও পরিচ্ছন্ন একজন নেতা । সর্বদা চরমোনাই ইউনিয়নকে আদর্শ-আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যাশায় নিজেকে বিরতীহিন ভাবে জনসাধারনের সেবায় বিলিয়ে দিয়েছেন । এছাড়া তিনি এলাকার রাস্তা-ঘাট মসজিদ, মন্দিরসহ নানান স্থাপনা উন্নয়নে অবদান রেখেছেন অতুলনীয় । যা বর্তমানে দায়িত্বে থাকা চেয়ারম্যানও করতে ব্যর্থ হয়েছেন । তদূপরি একজন ত্যাগী প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্বকে বাদ দিয়ে অন্য কাউকে আ’লীগের দলীয় মনোনয়নের বিষয়টি প্রকৃতপক্ষে দুঃখজন বটে । এদিকে উন্নয়ন বঞ্চিত ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, আমাদের ইউনিয়নে রাস্তাঘাটের বেহাল অবস্থা । বিভিন্নসময় সংস্কারের বরাদ্দ নিশ্চিতের পরও উল্লেখযোগ্য উন্নয়ন আমাদের পরিলক্ষিত হয়নি। আমরা চেয়ারম্যানের প্রতিনিধির আসনে গিয়াসের মত একজন ত্যাগী নেতাকে প্রত্যাশা করছি। জানা যায় , সাব্বির হোসেন (গিয়াস তালুকদার) এর বংশধর আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসেবে মানবসেবায় ছিলেন নিয়োজিত। এরই ধারাবাহিকতায় সেই ঐতিহ্য ধারনে ব্যর্থ হননি তিনিও । নিজেকে প্রতিক্ষেত্রেই আওয়ামী লীগের একজন ত্যাগী-পরিচ্ছন্ন নেতা হিসেবে ফুটিয়ে তুলেছেন উর্ধতন মহলে, কুড়িয়েছেন সুনাম, অর্জন করেছেন সন্মানও। যদিও দল সেদিকে কর্নপাত না করায় ক্ষুদ্ধ বা বিমূখ হননি তিনি। প্রতিকূল অবস্থায় সামার্থানুযায়ী মিটাতে চেষ্টা করেছেন জনসাধারনের চাহিদা। চরমোনাই ইউনিয়ন একটি নদী ভাঙ্গন কবলিত এলাকা। নিজস্ব অর্থায়ণে ইউনিয়নের দীর্ঘ কিলোমিটার জূড়ে একাধিক রাস্তায় ভাঙ্গন প্রতিরোধে করেছেন নানাবিধ ব্যবস্থা । ইউনিয়নের বিদ্যুৎ বিহীন নলচরে নিজের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে আলোয় বিদ্যুৎ নিশ্চিত করেছেন শতভাগ। এছাড়া এলাকাবাসীর নানাবিধ সমস্যা নিরসনে অগ্রনী ভুমিকা পালন করেছেন । বর্তমানে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করছে না রাজনৈতিক দল বিএনপি । এতে বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে দীর্ঘ ১৮ বছর ক্ষমতায় থাকা চরমোনাইয়ের হাতপাখা প্রার্থীকে রূখতে ইতিমধ্যে সভা-সমাবেশসহ নানাবিধ কর্মকান্ডে বেশ সমালোচনার সম্মুখিন হতে হচ্ছে। প্রবীন রাজনীতিবিদরাও এটাকে প্রতিহিংসাসহ স্ব স্ব দলের ভাবমূর্তি খর্ব হয়েছে বলে দাবী করছেন। এমন কর্মকান্ডে ভোটারসহ স্থানীয় ত্যাগী প্রকৃত আওয়ামী লীগের মাঝে ক্ষোভ বিরাজ পূর্বক তারা স্বতন্ত্র প্রার্থী গিয়াসের আনারস মার্কায় সমর্থনে ঝুঁকছেন । ইতিমধ্যে তার প্রতিক্রিয়াও প্রকাশ পেয়েছে। বিএনপি ইউপি নির্বাচনে অংশগ্রহণ না করায়ও আওয়ামী লীগের এমন কর্মকান্ডে ক্ষুদ্ধতা প্রকাশ করে ভোটারদের মূখে মূখে আনারস মার্কার সমর্থনের দিকটি পরিলক্ষিত হয়েছে। এদিকে এলাকাবাসী আরও জানায়, স্পষ্টবাদী, ধার্মিক,পরিশ্রমি ও পরোপকারী ব্যক্তি গিয়াস । সাধারণ মানুষের যে কোন বিপদে,আপদে দিন রাত এগিয়ে আসেন তিনি এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে থাকেন। ইতিমধ্যে তার নির্বাচনী এলাকায় ব্যাপক জনপ্রিয়তা এবং ইউনিয়ন বাসীর আস্থা-ভালোবাসা অর্জন করেছেন তিনি । করোনাকালীন সময়ে সর্বত্রই জনগনের পাশে থেকে নিজের সাধ্যমত সাহায্য সহযোগিতা করেছেন তিনি। ইউনিয়নের আ’লীগ নেতারা জানান , গিয়াস হাওলাদার একজন নিঃস্বার্থ পরোপকারী মানুষ। তিনি সবসময়ই জনগণের পাশে ছিলেন । এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অসহায় গরিব-দুঃখীদের পাশে থেকে বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতা করছেন। বর্তমানে ইউনিয়নে আওয়ামী লীগ-বিএনপির একাট্রায় আমরা প্রকৃত আওয়ামী লীগ নেতারা পড়েছি চরম বিপাকে। নৌকা প্রতিকের একজন চেয়ারম্যানপ্রার্থী থেকে এমনটা আশা করা যায়না । আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ত্যাগী আওয়ামী লীগ নেতা সাব্বির হোসেন গিয়াস হাওলাদার জানান, আমি শুধু নির্বাচনকে সামনে রেখে নয় প্রতিনিয়ত মানুয়ের সেবায় কাজ করে থাকি। ইউনিয়নে রাজনৈতিক দীর্ঘ বছরের ক্যারিয়ারে জনগনের পাশে থেকে তাদের সমস্যা নিরসনে কাজ করে চলেছি। দুর্নীতি, মাদক, বাল্যবিবাহসহ সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে ইউনিয়নকে কলুষিত মুক্ত করনে কাজ করছি। নির্বাচিত হলে সরকারী ত্রান সুষ্ঠুভাবে বন্টনসহ ইউনিয়নের রাস্তা-ঘাট নির্মাণপূর্বক একটি আধুনিক ইউনিয়নে পরিনত করব ইনশাল্লাহ । আমার ইউনিয়নে গিলাতলী ও বিশ্বাসের হাট নামক দুই কেন্দ্র বেশি ঝুকিপূর্ণ। আমি সংশ্লিষ্ট সকলের কাছে অবাধ-নিরপক্ষে ও শান্তিপূর্ণ নির্বাচন উপহারের প্রত্যাশা ব্যক্ত করছি। নির্বাচনকে ঘিরে তিনি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews