1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
ঘুমন্ত পররাষ্ট্রমন্ত্রীকে কেন পদে রেখেছেন : মোমিন মেহেদী - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার।
সংবাদ শিরনাম :

ঘুমন্ত পররাষ্ট্রমন্ত্রীকে কেন পদে রেখেছেন : মোমিন মেহেদী

  • আপডেট সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত সমস্যা সমাধানে ব্যর্থ বেফাঁসকথার রাজা ঘুমন্ত পরররাষ্ট্রমন্ত্রীকে কেন পদে রেখেছেন? কার স্বার্থে-কাদের স্বার্থে জনগণ জানতে চায়।

সীমান্ত সমস্যা সমাধানের দাবিতে ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় তোপখানা রোড অনুষ্ঠিত পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনার কোন ভুল মানায় না, পররাষ্ট্র মন্ত্রীর মত একটা কালকেউটেকে বসিয়ে বসিয়ে বেতন-প্রটোকল-সুযোগ-সুবিধা দেয়া আর একটা সাপকে দুধ-কলা দিয়ে পুষে রাখা একই কথা, অনতিবিলম্বে তাকে অপসারণ করে মন্ত্রী পরিষদকে কিছুটা হলেও অথর্বমুক্ত করা এখন প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের স্থপতির মেয়ে হিসেবে আপনার গুরু দায়িত্ব। সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির যুগ্ম আহবায়ক কামাল আহমেদ প্রমুখ। মোমিন মেহেদী এসময় সরকার পরিচালনায় ব্যর্থতার প্রমাণ দিয়ে বলেন, খাদ্য ও বাণিজ্য মন্ত্রী এবং সচিবরা তেলের দাম কমাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে, আপনি তাদের পক্ষে সাফাই গেয়েছেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিদ্যুতের দাম বাড়িয়ে, তার স্বজনদের দ্বারা কোটি কোটি টাকা লোপাট করছে, আপনি তাকে প্রশ্রয় দিচ্ছেন, সর্বশেষ সামাণ্য ডিমের দাম স্থিতিশীল রাখতে ব্যর্থ হওয়ার পর ডিমের দাম যখন ৯০ টাকা থেকে ডজনে ১৫০ টাকা হলো, তখনও আপনি তা ঢাকতে তাদের পক্ষেই কথা বলছেন, নাগরিকদের কিন্তু চোখ আছে, তারা দেখতে পায়, তারা রেকর্ড করে রাখছে। জনগণের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া বন্ধ করুন। দ্রব্যমূল্য স্থিতিশীল করুন, সীমান্ত রক্ষা করুন।

নেতৃবৃন্দ এসময় বলেন, মিয়ানমার সমস্যাই শুধু নয়, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারত-বাংলাদেশের ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত এলাকায় ৩ হাজার ২ মানুষ হত্যার শিকার হয়েছে। কিশোরী ফালানী, শিক্ষার্থী মিনারুলসহ অসংখ্য মানুষ সীমান্তে হত্যার শিকার হচ্ছে। সমাধানে পতাকা বৈঠক হয় ঠিকই, কিন্তু সমাধান থেকে যায় হিমঘরে। এভাবে বাংলাদেশে সীমান্ত অরক্ষিত থাকার দায় কেবল বর্ডার গার্ডের নয়; আমাদের পররাষ্ট্র, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী-সংসদীয় কমিটি, সচিব এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারির।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews