গৌরনদীতে স্বাস্থ্য বিধি না মানায় পথচারীসহ ৬ ব্যবসায়ীকে জরিমানা
আপডেট সময় :
শুক্রবার, ৭ মে, ২০২১
৩২৪
০ বার সংবাদটি পড়া হয়েছে
মোঃ মনিরুল ইসলাম লিমন //
বরিশালের গৌরনদীতে সরকারি নির্দেশনা লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় পথচারীসহ ৬ জন ব্যবসায়ীকে ১ হাজার একশত টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস।
শুক্রবার সকালে গৌরনদী বন্দর, বাসষ্ট্যান্ডসহ বিভিন্ন বাজারে করোনাভাইরাস মোকাবেলায় সর্ব সাধারনের মাঝে বিনা মূল্যে মাক্স বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় পথচারীসহ ৬ জন ব্যবসায়ীকে ১ হাজার একশত টাকা জরিমানা করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক শাহাবদ্দীন, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মোঃ শিপন উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply