আগামী ৭ অক্টোবর বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন
আপডেট সময় :
সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
৩৬১
০ বার সংবাদটি পড়া হয়েছে
অনলাইন ডেস্ক ::
ইভিএমের মাধ্যমে আগামী ৭ অক্টোরব অনুষ্ঠিত হবে বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন।
সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম জানান, ওই ওয়ার্ডের কাউন্সিলর মারা যাওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে।
মনোনয়নপত্র বাছাই করা হবে ১৪ সেপ্টেম্বর। ১৯ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।
এরপর ৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ১১ ডিসেম্বর ওই ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply