1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
হিজলায় আলোচিত আসফিয়ার পরিবার পেল প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘর। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০২ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ ১৬ জন আহত, হাসপাতালে ভর্তি! মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোটের কমিটি বিলুপ্ত ঘোষনা। মেহেন্দিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা।
সংবাদ শিরনাম :

হিজলায় আলোচিত আসফিয়ার পরিবার পেল প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘর।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে চাকরির পর আসপিয়া ইসলামের স্থায়ী ঠিকানাও নিশ্চিত হলো। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় বরাদ্দ জমির দলিল ও নির্মিত ঘরের চাবি মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে আসপিয়ার মা ঝর্না বেগমের হাতে তুলে দেন স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথ।
এ সময় বরিশাল জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন ঘরের চাবি পেয়ে আপ্লুত আসপিয়ার মা ঝর্না বেগম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন। এর আগে গত ২৫ ডিসেম্বর বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেনের পক্ষে হিজলা থানার উপ-পরিদর্শক মো. মিজান কলেজছাত্রী আসপিয়া ইসলামকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগপত্র হস্তান্তর করেন। আসপিয়া রংপুরে ৬ মাসের প্রশিক্ষণে আছেন। উল্লেখ্য, কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় বরিশাল জেলায় মেধাতালিকায় পঞ্চম স্থান অর্জন করেছিলেন হিজলা উপজেলার মৃত শফিকুল ইসলামের মেয়ে কলেজছাত্রী আসপিয়া। তাকে চূড়ান্ত নিয়োগপত্র দেওয়ার আগে পুলিশি তদন্তে জানা যায়, তার পরিবার হিজলা উপজেলার স্থায়ী বাসিন্দা নন। ভাড়াটিয়া। তাদের স্থায়ী নিবাস ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। তবে আসপিয়ার জন্ম ও লেখাপড়া সবকিছুই হিজলাতে। চাকরির আবেদনপত্রে তার স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছিল হিজলা উপজেলা।

স্থায়ী ঠিকানা নিয়ে আইনি জটিলতায় তার নিয়োগপত্র আটকে যায়। আসপিয়া পুলিশের রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামানের সঙ্গে দেখা করলে তিনি সহানুভূতি দেখালেও আইনের কারণে নিয়োগপত্র দিতে পারছেন না বলে জানিয়ে দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews