1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মেহেন্দিগঞ্জে আধুনিক মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন শাহে আলম মুরাদ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ডাকাতদের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক বড় ভাই মেহেন্দিগঞ্জের উলানিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক শাহিন রাড়ীর মুক্তির দাবীতে মানববন্ধন। কাজিরহাট প্রবাসীর ঘরে,, সিদ,কেটে চুরি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি। আইনশৃঙ্খলার অবনতি। পাতারহাট বন্দরের খাল পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে আধুনিক মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন শাহে আলম মুরাদ

  • আপডেট সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩৫৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকি ওয়ার্ডে কুয়েতি সংস্থার আধুনিক মসজিদ কাম হাফেজিয়া মাদরাসা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতা, অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক, বর্তমান ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সদস্য মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান শাহে আলম মুরাদ। তার বাড়ির দরজার জামে মসজিদ কাম হাফেজিয়া মাদরাসা পুনঃ নির্মাণের ভিত্তি প্রস্তর বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পড়ানো হয়। দোয়া-মিলাদে হাফেজিয়া মাদরাসা ছাত্র, শিক্ষক এবং মসজিদ’র মুসল্লীরাসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট (কুয়েত-বাংলাদেশ) এর যৌথ উদ্যোগে ৩তালা বিশিষ্ট এই মসজিদটি ওই এলাকার কৃতি সন্তান শাহে আলম মুরাদ’র ঐকান্তিক প্রচেষ্টা হতে যাচ্ছে। স্থানীয় খরকির বাসীন্দারা জানায়, আমাদের এলাকায় সর্ব প্রথম সব সুযোগ সুবিধা সমৃদ্ধ দৃষ্টিনন্দন মসজিদ হতে যাচ্ছে । আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই মসজিদে নামাজ আদায় করার জন্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সদর ইউপির চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান আরজু, মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যকরী পরিষদের সদস্য লিয়াকত আলী। ছাত্রনেতা এস এম আঃ রহিম। বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মুনসুর আহম্মদ, মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর, স্থানীয় ওয়ার্ড কাউন্সলর সাইদুল ইসলাম মনির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ফয়সাল রাকিব সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাফেজিয়া মাদরাসার শিশুদের মাঝে খাদ্যে ও নগদ অর্থ সহায়তা করেন শাহে আলম মুরাদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews