প্রধানমন্ত্রীর জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটল মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ
আপডেট সময় :
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
৩৭০
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক //
বাংলাদেশের উন্নয়নের রূপকার দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই দিনটি উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করবে তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এরই ধারাবাহিকতায় মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনের প্রথম প্রহর(১২ টা ১ মিনিটে) উপজেলা স্বেচ্ছাসেবলীগের উদ্যেগে কেক কেটে উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র আব্দুল মোতালেব জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক এস এম রাকিবুল হাছান ফয়সাল, সিহাব আহমেদ আওলাদ, জাবেদ হাওলাদার, আসলাম মোল্লা এবং সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপন মাল , বিপুল হালদার , নজরুল ইসলাম, মামুন ভুইয়া, নাজমুল ইসলাম সোহেল, তহিদুল ইসলাম সুমন, মামুন ভুইয়া, আরিফ মোল্লাসহ অন্যান্ত নেতৃবৃন্দ ।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply