1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বোট ক্লাবে পরীমনিকে মারধর ও যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক

বোট ক্লাবে পরীমনিকে মারধর ও যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে

  • আপডেট সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ::

বোট ক্লাবের সদস্য ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও শাহ শহিদুল আলমের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনিকে যৌন নিপীড়ন, মারধর ও হত্যার হুমকির প্রমাণ মিলেছে। এ ছাড়া এ মামলার আরেক আসামি তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে এসব ঘটনায় সহায়তার অভিযোগও প্রমাণিত হয়েছে মর্মে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা। এর আগে গত সোমবার পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া মামলার চার্জশিট তদন্ত শেষে আদালতে জমা দেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন। আসামিদের মধ্যে নাসির ও অমি জামিনে আছেন। শহিদুলকে চার্জশিটে পলাতক দেখানো হয়েছে।

এদিকে আগামী ১২ অক্টোবর চার্জশিটটি ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপিত হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল। মামলাটিতে যেসব ধারায় চার্জশিট দাখিল হয়েছে তাতে আসামিদের সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে বলে জানা গেছে।

গত ১৪ জুন আবাসন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং আরও ৪ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করেন পরীমনি। রাজধানীর বিভিন্ন থানায় ঘুরে আলোচিত এ মামলাটি অবশেষে রেকর্ড করা হয় সাভার মডেল থানায়। একই দিন উত্তরা ১ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে নাসির ইউ মাহমুদ ও অমিকে গ্রেপ্তার করা হয়। সেদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় হওয়া আরও একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছিল।

চার্জশিটে আসামিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ঘটনার দিন নাসির উদ্দিন মাহমুদ ও শাহ শহিদুল আলম বোট ক্লাবে পরীমনিকে অশ্লীল ভাষায় গালাগালি, বিকৃত অঙ্গভঙ্গি ও শ্লীলতাহানি করেন। একপর্যায়ে তারা পরীমনিকে মারধর করে হত্যার হুমকিও দেন। এর আগে তাদের সহযোগী তুহিন সিদ্দিকী অমি কৌশলে পরীমনিকে বোট ক্লাবে নিয়ে যান।

এ মামলায় অভিযোগ প্রমাণিত হলে আসামিদের কী দ- হতে পারে সে বিষয়ে ফৌজদারি আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন ৩ বছর সশ্রম কারাদণ্ডের কথা বলা আছে। সঙ্গে অতিরিক্ত অর্থদ-ও হতে পারে। দণ্ডবিধির ৩২৩ ধারা অনুুযায়ী কাউকে ইচ্ছাকৃত আঘাতের জন্য এক বছর পর্যন্ত কারাদণ্ড বা এক হাজার টাকা জরিমানা বা উভয় প্রকার শান্তির বিধান রয়েছে। আর দণ্ডবিধির ৫০৬ ধারায় কাউকে অপরাধজনক ভীতি প্রদানের জন্য ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রদান করা যাবে।

মামলার এজাহারে বলা হয়, গত ৮ জুন রাত সাড়ে ১১টার দিকে বনানীর বাসা থেকে কস্টিউম ডিজাইনার জিমি, অমি ও বনিসহ পরীমনি দুটি গাড়িতে করে উত্তরার উদ্দেশে রওনা হন। পথে অমি পরীমনিকে বলে, ঢাকা বোট ক্লাবে তার দুই মিনিটের কাজ আছে। তার কথা মতো পরীমনিসহ অন্যরা রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে বোট ক্লাবের সামনে গাড়ি দাঁড় করায়। কিন্তু বোট ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় অমি কোনো এক ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলেন। তখন ক্লাবের সিকিউরিটি গার্ডরা গেট খুলে দেন। অমি ক্লাবের ভেতরে গিয়ে বলে এখানকার পরিবেশ অনেক সুন্দর, তোমরা নামলে নামতে পার।

এজাহারে পরীমনি উল্লেখ করেন, আমার ছোট বোন বনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বোট ক্লাবে প্রবেশ করেন ও বারের কাছের টয়লেট ব্যবহার করেন। টয়লেট থেকে বের হতেই নাসির উদ্দিন মাহমুদ আমাদের ডেকে বারের ভেতরে বসার অনুরোধ করেন ও কফি খাওয়ার প্রস্তাব দেন। আমরা বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও অমিসহ নাসির মাহমুদ আমাদের মদপানের জন্য জোর করতে থাকেন। আমি মদপান করতে না চাইলেও নাসির মাহমুদ জোর করে আমার মুখে মদের বোতল প্রবেশ করিয়ে মদ খাওয়ানোর চেষ্টা করেন। এতে আমি সামনের দাঁতে ও ঠোঁটে আঘাত পাই। একপর্যায়ে নাসির মাহমুদ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ, শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ ও ধর্ষণের চেষ্টা করেন। তিনি উত্তেজিত হয়ে টেবিলে থাকা গ্লাস ও মদের বোতল ভাঙচুর করে আমার গায়েও ছুড়ে মারেন। কস্টিউম ডিজাইনার জিমি বাধা দিতে গেলে নাসির মাহমুদ তাকেও মারধর করেন। এ পর্যায়ে আমি প্রথমে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিতে গেলে আমার ফোনটি কেড়ে নিয়ে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় অমিসহ অজ্ঞাত চারজন নাসির মাহমুদকে সহযোগিতা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews