1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বরিশালে হরিণের মাংস পাচারকালে চারজন আটক। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

বরিশালে হরিণের মাংস পাচারকালে চারজন আটক।

  • আপডেট সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

গোপনে নিজ খামারের হরিণ জবাই করে মাংস ও চামড়া পাচারকালে পুলিশের হাতে আটক হয়েছেন জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহারের এনজিও আলোশিখা সমাজ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক জেমস্ মৃদুল হালদার।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মোঃ গোলাম ছরোয়ারের নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে হরিণ খামারের মালিক জেমস্ মৃদুল হালদারসহ চারজনকে আটক করেছে। এসময় পাচারের উদ্দেশ্যে ৩৭টি পলিথিনে রাখা ৩৭ কেজি হরিণের মাংস ও ছয়টি হরিণের চামড়া জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার বলেন, রাজিহার গ্রামের জেমস্ মৃদুল হালদার তার কর্মচারী একই গ্রামের খোকন সরকার, নবগ্রামের বিপ্লব সরকার ও আহুতি বাটরা গ্রামের সুনীল চন্দ্র হালদারকে নিয়ে খামারের ছয়টি হরিণ জবাই করেন। পরবর্তীতে মৃদুলের পরিচালিত আলোশিখা সমাজ উন্নয়ন কেন্দ্র এনজিও’র তৃতীয় তলায় বসে ছয়টি হরিণের মাংস বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করছিলেন। খবর পেয়ে আলোশিখা এনজিও’র তৃতীয় তলা থেকে জেমস মৃদুলসহ উল্লেখিতদের আটক করা হয়। এসময় থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৩৭টি পলিথিনে রাখা ৩৭ কেজি হরিণের মাংস এবং ছয়টি হরিণের চামড়া জব্দ করেন। এসময় হায়দার আলী নামের আরেক কর্মচারী পালিয়ে যায়।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিজের এনজিও’র মধ্যে সু-বিশাল হরিণের খামার করে দীর্ঘদিন থেকে জেমস মৃদুল প্রায়ই গোপনে হরিণ জবাই করে মাংস বিক্রি করে আসছিলেন। এছাড়াও খামারের মালিক মৃদুল হালদার বিভিন্ন ব্যক্তির কাছে মোটা অংকের টাকার বিনিময়ে হরিণ বিক্রি করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews