1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড

পুলিশ সদস্যদের আরও বেশি আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারিত্ব অর্জনের দিকে মনোযোগী হতে হবে: বরিশাল রেঞ্জ ডিআইজি

  • আপডেট সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :::

বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, পুলিশ সদস্যদেরকে জনগণের সঙ্গে আরও বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। পায়ে হেঁটে প্রান্তিক জনগণের দ্বারপ্রান্তে যেতে হবে। তাহলে বিপদে পড়লে তারা পুলিশের কাছে আসবেন, স্মরণ করবেন এবং যেকোন সংবাদ দ্রুত পৌঁছে দেবেন।

বুধবার সকালে ভোলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত পুলিশ সদস্যদের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এসব কথা বলেন।

আক্তারুজ্জামান বলেন, পুলিশ সদস্যদের আরও বেশি আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারিত্ব অর্জনের দিকে মনোযোগী হতে হবে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে আমাদেরকে ডিজিটালাইজড হওয়ার কোন বিকল্প নেই। আমরা এক বৈশ্বিক মহামারির ভেতর দিয়ে দিন পার করছি। এই পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিত থেকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে এবং পুলিশ পরিবারের সব সদস্যকে করোনার টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে।

এসময় ডিআইজি পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দেন। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইনশৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স (সহিংসতা) ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেন।

এছাড়াও পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন তিনি।

সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ অফিসের পুলিশ সুপার (মিডিয়া এন্ড ক্রাইম) মো. ছোয়াইব, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আব্বাস উদ্দিন, বরিশাল রেঞ্জ অফিসের সহকারী পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ, ভোলা সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) কপিল গাইনসহ ভোলার সব থানার ওসি, আর আই পুলিশ লাইন্স ও জেলা পুলিশের সব পর্যায়ের কর্মকর্তা।

একই দিনে ডিআইজি এসএম আক্তারুজ্জামান জেলা পুলিশের বিভিন্ন দপ্তর ও থানা পরিদর্শনসহ উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews