1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Avan2026 : Md.Rakibul Hasan
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড

নানা আয়োজনের মধ্যে দিয়ে ‘বাংলার কণ্ঠস্বর’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৪৪৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব বার্তা পরিবেশকঃ

নানা আয়োজনের মধ্যে দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ”বাংলার কণ্ঠস্বর’র
৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বাদ আছর বরিশাল জেলখানা মোড়স্থ পোর্টালটির অফিসে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে প্রকাশক ও সম্পাদক এস এম রাকিবুল হাসান( ফয়সাল রাকিব)’র সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের প্রাচীন দৈনিক সত্য সংবাদ পত্রিকার প্রকাশক অ্যাডভোকেট মহসীন মন্টূ। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। প্রতিটি সংবাদকর্মীর উচিত এ মহান পেশাকে সাধুবাদ জানিয়ে দেশ ও দশের সেবায় নিজেকে আত্বনিয়োজিত রাখা। বস্তুনিষ্ঠ ও আপোষহীন সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের প্রতিনিয়ত অসহায়, নির্যাতিত মানুষের পাশে থেকে তাদের সুস্থ-সুন্দর আগামীর ভবিষ্যৎ কামনা প্রত্যাশায়ই প্রতিষ্ঠালগ্ন থেকেই ছিল আমাদের একমাত্র ব্রত। অপরাধ,দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে কলুষিত’র থেকেই মুক্ত রাখার প্রত্যয় নিয়েই সর্বদা চলমান ‘বাংলার কণ্ঠস্বর’। ডিজিটাল দেশ বিনির্মাণ ও স্বাধীন গনমাধ্যমের বিকাশে আমরা পথচলছি অবিরত। সকলের দোয়া , ভালবাসা ও সহযোগীতা নিয়েই পোর্টালটি এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল ‘মুসলিম টাইমস’ এর সম্পাদক আসাদুজ্জামান, দৈনিক যায়যায়দিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমান , আর জি এফ বরিশাল জেলার সভাপতি কামরুল আলম মামুন, বরিশাল টাইমস’র সম্পাদক হাসিবুল ইসলাম, দৈনিক সময়ের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক ফরহাদ হোসেন ফুয়াদ , বরিশাল ক্রাইম নিউজের সম্পাদক খন্দকার রাকিব

এছাড়া আরও উপস্থিত ছিলেন দেশ জনপদ ও বাংলার কন্ঠস্বর’র বার্তা সম্পাদক সৈয়দ বাবু, বরিশাল মুক্ত খবর’র প্রকাশক ও সম্পাদক সুব্রত বিশ্বাস, প্রহর বার্তার প্রকাশক ও সম্পাদক এস এম সোহেল মাহমুদ,দেশের কথার প্রকাশক ও সম্পাদক শফিউর রহমান কামাল, একুশের আলো’র প্রকাশক ও সম্পাদক, দৈনিক সত্য সংবাদের বার্তা সম্পাদক এম আর শুভ , ভোরের অঙ্গী্কার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ইমরান হোসেন, বরিশাল সময়ের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম, ভোরের অঙ্গী্কারের স্টাফ রিপোর্টার লিটন বায়েজীদ, সুন্দরবন পত্রিকার যুগ্ন বার্তা সম্পাদক তানজিমুন রিশাদ, আলোকিত মেহেন্দিগঞ্জের নির্বাহী সম্পাদক ইঞ্জিনিয়ার তাহেরুল ইসলাম তপু, বরিশালের ডাকের বার্তা সম্পাদক আল আমীন , বরিশাল রুপান্তরের বার্তা সম্পাদক মাহাদী হাসান, জাতীয় দৈনিক আজকালের বরিশাল ব্যুরো পারভেজ , দৈনিক সত্য সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সুমন্ত হালদারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্রাইম ফোকাসের প্রকাশক ও সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews