1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :

উজিরপুরে মুক্তিযোদ্ধা ও তার ছেলের খুনিদের ফাঁসির দাবীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৫৬২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নাজমুল হক মুন্না ::বরিশালের উজিরপুরে প্রতিপক্ষের হামলায় নিহত মুক্তিযোদ্ধা ও তার ছেলে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল। ১১আগষ্ট
বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে রাস্তার দু’পাশে শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা এ মানববন্ধনে অংশগ্রহন করে।
মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার ওয়াদুত সরদারের সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার হারুন অর রশিদের সঞ্চালানায় বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), সাবেক ডেপুটি কমান্ডার ডাঃ আনম আব্দুল হাকিম বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার হাওলাদার, আব্দুল আউয়াল, মোঃ আয়নাল হক, হায়দার আলী শরীফ, মোঃ জাকারিয়া, মোঃ ইউনুস খন, শেখ লকিতুল্লাহ, ফারুক ভুঁইয়া, শহীদুল হক ফকির, নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের মেয়ে স্বর্ণা খানম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এই নৃশংস হত্যাকান্ডে যারা জড়িত রয়েছ অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও হত্যা মামলাটি বিশেষ দ্রুত ট্রাইবুন্যাল আইনে নেয়ার দাবী জানান। অর্থের অভাবে আহতদের সুচিকিৎসা থেকে বঞ্চিত রয়েছে। সকল মুক্তিযোদ্ধাদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেন।
মানববন্ধনে নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ারের মেয়ে স্বর্ণা খানম কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, আর কোন মুক্তিযোদ্ধা পরিবার বাবা ও সন্তান হারা না হয়। এই নির্মম হত্যাকান্ডে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবী জানান।

মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে।

উল্লেখ্য, ২৯ জুলাই জমিজমা বিরোধে আটিপাড়া গ্রামে প্রতিপক্ষ সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা দেলোয়ার তালুকদার ও তার ছেলে বিপ্লবকে কুপিয়ে হত্যা করে এবং পরিবারের আরো ৩ সদস্যকে কুপিয়ে যখম করেছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, ইতিমধ্যে হত্যা মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews