1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে রাজ্জাক মেম্বার’র বিরুদ্ধে নারী কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৫৯৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি//

মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের সিন্নিরচর গ্রামে স্বামী পরিত্যক্তা এক নারীকে জোরপূর্বক ধর্ষন ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী নির্যাতিত নারীর মা
বলেন, আমার মেয়েকে গত ৩/৪ দিন আগে ভরদুপুরে ধর্ষন ও নির্যাতন করে একই গ্রামের খলিল মাল’র ছেলে বশার মাল। বশার মাল হলেন, ওই ওয়ার্ডের ইউপি সদস্য আঃ রাজ্জাক মাল’র ভাতিজা। ভাতিজার অপরাধ আড়াল করতে ঘটনার দিন সন্ধ্যায় ওই নির্যাতিত নারীকে উপযুক্ত বিচার করে দিবো বলে তার জিম্মায় নিয়ে নেন মেম্বার । ঘটনার ২ দিন অতিবাহিত হলে- বিচার না পেয়ে ওই নির্যাতিত নারীর মা স্থানীয় সাংবাদিক এবং গ্রামের গন্যমান্য ব্যাক্তিদেরকে বিষয়টি অবগত করেন। ঘটনার বর্ননা দিতে গিয়ে তিনি আরো বলেন, ঘটনার সময় লম্পটের পড়নের কাপড় এবং জুতা রেখে দিয়েছিলো তার মেয়ে পরবর্তীতে এলাকার এক মাতুব্বর’র কথায় তা ফেরত দেয়। এই বিষয়ে লম্পট বশার মাল’র মুঠোফোনে ফোন দিলে সে সাংবাদিক পরিচয় পেয়ে লাইন কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখেন। অভিযুক্ত ইউপি সদস্য আঃ রাজ্জাক বলেন, মেয়েকে তার বাবা-মা বিচার না হওয়া পর্যন্ত ঘরে জায়গা দিবে না বলে ঘর থেকে বের করে দিলে আমি নিয়ে এক বাড়িতে রেখেছি। এছাড়াও তিনি বিষয়টি সমাধান করে দিবেন বলে জানান স্থানীয় সাংবাদিকদের। ধর্ষনের ঘটনায় মেম্বারের মিমাংসা করার এখতিয়ার আছে কি না জানতে চাইলে বলেন, তা বুঝে শুনেই করবো। তবে থানা পুলিশকে অবগত করেছেন কিনা জানতে চাইলে বলেন, আমি মিমাংসা করতে না পারলে পরবর্তীতে থানাকে জানাবো। এ বিষয়ে নির্যাতিত নারীর সাথে কথা বলার শত চেষ্টা করলেও মেম্বারের ছলচাতুরির কারনে তা নেওয়া সম্ভব হয়নি। গ্রাম্যনেতা আবু মুসা এবং দুলাল বয়াতি বলেন, ধর্ষনের অভিযোগ নিয়ে ওই নারী তাদের কাছেও এসেছিলেন। তারা বিষয়টি মেহেন্দিগঞ্জ থানা পুলিশকেও জানিয়েছিলেন বলে জানান । এদিকে এই ঘটনায় সংবাদ প্রকাশ না করার শর্তে মিডিয়া ম্যানেজ’র উদ্যােগ নেন রাজ্জাক মেম্বার যার তথ্য প্রমাণও রয়েছে। ঘটনাটি নিয়ে মেম্বারের নানা টালবাহানায় এলাকায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews