বোয়ালখালী নুরুল হক ডিগ্রি কলেজের মালি ইলিয়াছ বিরুদ্ধে থানায় অভিযোগ
আপডেট সময় :
বুধবার, ২৮ জুলাই, ২০২১
৪৫১
০ বার সংবাদটি পড়া হয়েছে
এম মনির চৌধুরী রানা //
চট্টগ্রামের বোয়ালখালী হাজী মোঃ নুরুল হক ডিগ্রি কলেজের মালি মোঃ ইলিয়াছ (৩৫) এর বিরুদ্ধে নানা অনিয়ম, সহকর্মীদের ভয়ভীতি ও গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) সকালে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দারোয়ান আবদুল কাদের।
অভিযোগ সূত্রে জানা যায়, মােঃ নুরু মিয়া নুরুল আবছার (৩০), মােঃ মােরশেদ আলম (২৫) , মনি রানী নাথ(৫০) সহ উল্লেখিত মালি পদে মোঃ ইলিয়াছের সহিত কলেজের দায়িত্ব পালনের সময় বিবিধ বিষয় নিয়ে মনােমালিন্য চলে আসছে ।
দীর্ঘদিন যাবত সহকর্মীদের সহিত বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালমন্দ করা সহ প্রতিনিয়ত হুমকি ধমকি ভয় ভীতি প্রদর্শন করে আসছে। বিনা কারণে অকারণে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় গালমন্দ করত বেশ কয়েক বার মারধরের জন্য ক্ষেপে উঠে এ ঘটনার জের ধরে গত ২৪ জুলাই, সকাল ১১ টায় ইলিয়াছ বােয়ালখালী হাজী মােঃ নুরুল হক ডিগ্রি কলেজের বাউন্ডারীর ভিতরে থাকা বিভিন্ন প্রজাতির গাছপালা কর্তন করে যার ক্ষতির পরিমাণ অনুমান ১০ হাজার টাকা ।
এ ঘটনার প্রতিবাদ করলে বিবাদী বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালমন্দ করা সহ মারধরের জন্য তেড়ে আসে । একপর্যায়ে বিবাদী হুমকি দিয়ে বলে, এ বিষয়ে কোনরুপ বাড়াবাড়ি বা মামলা মােকদ্দমা করিলে তাহলে তাদেরকে প্রাণে মেরে ফেলাসহ মিথ্যা মামলায় ফাসাইয়া হয়রানি করে বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদর্শন করে ।
জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, থানায় জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply