1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :

লকডাউন শেষে নগরীতে তিব্র যানজট ও মানুষের ভিড়, সর্বোচ্চ ঝুঁকিতে নগরবাসী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪০২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

লিটন বাইজিদঃ টানা ১৪ দিনের লকডাউনে বরিশাল নগরীর রাস্তাঘাট ছিল ফাঁকা এবং মানুষের চলাচল ছিল কম। কিন্তু ১৫ তারিখ থেকে লকডাউন শিথিল করায় বৃহস্পতিবার সকাল থেকে সারাদিনই বরিশাল নগরীর বিভিন্ন সড়কে দেখা গেছে মানুষের উপচে পড়া ভীর ও যানজট। সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর নতুন বাজার, নতুল্লাবাদ চত্বর, সদর রোড, কাকলির মোর, বাংলাবাজার, চকবাজার সহ আরো বিভিন্ন এলাকার সড়কগুলোতে ছিল তীব্র যানজট। অবশ্য যানজট মোকাবেলায় প্রশাসনের ভূমিকা ছিল প্রশংসনীয়। অনেকদিন পরে সব কিছু খুলে দেয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই মানুষের ঢল নামে রাস্তাঘাটে। বিভিন্ন কাজে বের হওয়া মানুষ অটো, সিএনজি, রিকশা ও মোটরসাইকেলে করে চলতে দেখা গেছে নগরীর সড়কগুলোতে।

তীব্র যানজটের আরেকটি কারণ ছিল সড়কের পাশে অবৈধ পার্কিং। বিশেষ করে মোটরসাইকেল, মালবাহী পিকআপ ব্যক্তিগত গাড়ি গুলি সড়কের পাশে রেখে নিজেদের কাজ করায় বেশি যানজটের সৃষ্টি হয় রাস্তাঘাটে ।

করোনার সংক্রমণ ঠেকাতে টানা ১৪ দিন ছিল কঠোর লকডাউন। লকডাউন শিথিল করার সুযোগে বাহিরে মানুষের ঢল নামে। ইতিমধ্যে বরিশালে করোনা সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে দিন দিন। এভাবে চলতে থাকলে পরবর্তীতে বরিশালে করোনা সংক্রমণ আরো আশঙ্কাজনক হারে বাড়বে বলে ধারণা করছেন স্বাস্থ্যবিধরা।

এই যানজট নিরসনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বিভিন্নভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যানজট নিরসনে বর্তমানে কি কি পদক্ষেপ নেয়া হচ্ছে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের প্রধান মোঃ জাকির হোসেন মজুমদার বলেন,
লককডাউন শিথিল হওয়ায় নগরীর সড়কে যান চলাচল বেড়েছে, তবে স্বাস্থ্যবিধি মানতে আমাদের বিভিন্ন চেক পোস্টগুলোতে ছিল কঠোর নজরদারি এবং যানজট নিরসন ও মানুষের নিরাপদ চলাচলের ক্ষেত্রে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews