1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
ই-ভ্যালির চেয়ারম্যান-এমডির ব্যাংক হিসাব জব্দ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১ চরমোনাই হাট ক্যাম্পেইনে অনুষ্ঠিত “সুপার বুল” প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে “মিস্টার লাল-চান” নামের একটি আকর্ষণীয় ষাঁড়। মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার। চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাও মোবাইল ফোন লুট। ঈদুল আজহার আগে মেহেন্দিগঞ্জে নসিমন-করিমন চলাচলে নিষেধাজ্ঞা, দুর্ঘটনা রোধে কঠোর প্রশাসন। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত। উলানিয়া মুজাফফর খান কলেজে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ! মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬
সংবাদ শিরনাম :

ই-ভ্যালির চেয়ারম্যান-এমডির ব্যাংক হিসাব জব্দ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৫৬৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইনে পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান ইভ্যালি ডট কম লিমিটেড এবং এর চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আজ বৃহস্পতিবার দেশের সব আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে। মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন বন্ধে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের কেন্দ্রীয় সংস্থা হচ্ছে বিএফআইইউ।

ই-ভ্যালির চেয়ারম্যান ও এমডির জাতীয় পরিচয়পত্রসহ (পুরাতন ও স্মার্টকার্ড) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠিয়ে বিএফআইইউ বলেছে,‘ই-ভ্যালি এবং এর চেয়ারম্যান ও এমডির ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো।’

চিঠিতে ই-ভ্যালি এবং এর চেয়ারম্যান ও এমডির নামে পরিচালিত হিসাবগুলোর হিসাব খোলার ফরম, আপনার গ্রাহককে জানুন (কেওয়াইসি) ফরম, হিসাব খোলার শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী জানতে চেয়েছে বিএফআইইউ।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে সংস্থাটি আরও বলেছে, হিসাবগুলোতে ৫০ লাখ টাকা ও তার চেয়ে বেশি পরিমাণ টাকার জমা ও উত্তোলন সম্পর্কিত সব তথ্য যেমন-জমা ভাউচার, পে-অর্ডার, চেক এবং টাকার প্রেরক ও প্রাপকের হিসাবের তথ্য দাখিল করতে হবে। এ ছাড়া জমাকারী ও উত্তোলনকারী ব্যক্তির ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে বিএফআইইউতে। সব তথ্যই দিতে হবে আগামী ৫ দিনের মধ্যে।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গত মঙ্গলবার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এবং ই-ভ্যালিকে আলাদা চিঠি দিয়ে বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত চেয়েছে। এ জন্য তাদের সময় দেওয়া হয়েছে ১৫ দিন।

বিজ্ঞাপন

বাণিজ্য মন্ত্রণালয়ও গত বুধবার ই-ভ্যালির কার্যক্রম খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে। আবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গত মঙ্গলবারই ই-ভ্যালির পণ্য কার্ডে লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews