1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :

০৫ নং ওয়ার্ডে জনসমর্থনে সবার শীর্ষে মোঃ রুবেল শিকদার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৫৯৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

রোমান হোসেন নোমান //

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল জেলার হিজলা উপজেলার ২নং মেমানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মোঃ রুবেল শিকদার তরুণ প্রজন্মের নেতৃত্ব প্রদানকারী মোরগ মার্কায় প্রচারণা ও জনসমর্থনের শীর্ষে।

উক্ত ওয়ার্ডটি ছোট লক্ষ্মীপুর, বড়লক্ষ্মীপুর ও টুম লক্ষ্মীপুর নিয়ে গঠিত।

এলাকাটির বিভিন্ন পাড়া-মহল্লায় হাটে বাজারে ঘুরে বিভিন্ন মানুষের সাথে আলাপ করে জানা যায়, তরুণ নেতৃত্ব, সৎ নিষ্ঠাবান ধার্মিক এবং জনসেবামূলক কাজে মোঃ রুবেল শিকদার, তাদের কাছে যোগ্য নেতৃত্ব ও পছন্দের পাত্র।

এই ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোরগ মার্কার মোঃ রুবেল শিকদার সম্বন্ধে জানতে চাইলে অনেকেই এই প্রতিবেদককে বলেন যে রুবেল জনপ্রতিনিধি না হয়েও এলাকায় অনেক সামাজিক উন্নয়নমূলক কাজে অর্থ ব্যয় করে নিজেকে সংশ্লিষ্ট রেখেছেন।

উক্ত এলাকাতে যিনি বর্তমানের জনপ্রতিনিধি হিসেবে ইউপি সদস্যের দায়িত্ব পালন করছেন তিনি ২০ বছর এখানে মেম্বার পদে অধিষ্ঠিত থেকেও তেমন কোনো চোখে পড়ার মতো উন্নয়নমূলক কাজ করতে পারেননি এমন অভিযোগ এলাকাবাসীর ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে অত্র এলাকাটির রাস্তা ঘাটের বেহাল দশা এখনো অধিকাংশ যায়গায়।

তাছাড়া দেশের তরুণ প্রজন্মের সাথে তাল মিলিয়ে আমাদের এলাকায় ভবিষ্যতে যিনি জনপ্রতিনিধি হবেন তাকেও আমরা তরুন হিসেবে চাই। সে হিসাবে রুবেল শিকদারই আমাদের কাছে যোগ্যপ্রার্থী বলে মনে হয়।

এ ব্যাপারে উক্ত ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ রুবেল শিকদারের কাছে জানতে চাওয়া হলে তিনি এই প্রতিবেদককে জানিয়েছেন এলাকার মানুষ যদি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তাহলে আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো ইনশাআল্লাহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews