মেহেন্দিগঞ্জ অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশের পরিচয় এখন পায় নি
আপডেট সময় :
শুক্রবার, ৪ জুন, ২০২১
২৭৫
০ বার সংবাদটি পড়া হয়েছে
আবুল হাসেমঃ
গত বছর ২৭/০৮/২০২০ ইং মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীর পশ্চিম পাড়ে সামরুল সিকদারের সুপারির বাগান থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত বিবস্ত্র লাশ উদ্ধার।উদ্ধার হওয়া ১০ মাস পেরিয়ে গেলেও শনাক্ত হয়নি লাশের নাম ঠিকানা ও পরিচয় মেলেনি।এদিকে নিহতের নাম পরিচয় না থাকায় মামলাটির তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা। মেহেন্দিগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত বছরের ২৭/০৮/২০২০ ইং উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে অজ্ঞাতনামা অর্ধগলিত নারীর লাশটি উদ্ধার করা হয়। নারীর বয়স আনুমানিক ২৫ বছর হবে। শরীরের বিভিন্ন অংশে পচনশীল এবং পোকা বের হচ্ছিলো।
স্থানীয় লোকজন উক্ত লাশ দেখিয়া মেহেন্দিগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করেন। স্থানীয়দের ধারণা দূরে কোথাও খুন করে এখানে লাশ ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। মামলাটির তদন্তকারী কর্মকর্তা মেহেন্দিগঞ্জ থানার এসআই মিঠু জানান, উদ্ধারের পর থেকে অজ্ঞাতনামা লাশটির পরিচয় জানতে সুরতহাল প্রতিবেদনসহ ইনফরমেশন দেশের বিভিন্ন জেলায় পাঠানোর পরেও তার কোন হদিস পাওয়া যায়নি। এজন্যই মূলত তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে।
অজ্ঞাত লাশের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। পরিচয় উদঘাটনের ব্যাপারে জোর তৎপরতা চলছে বলে জানান এস আই মিঠু।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply