1. labpoint2017@gmail.com : avan26 :
  2. bmlts.2025@gmail.com : Bangladesh Society : Bangladesh Society
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
৭নং ভাসানচর ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আল আমিন খান মেঘনায় নৌ পুলিশের অভিযান: ২০ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মেহেন্দিগঞ্জে পূজার চাল নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে দুই মন্দিরের প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন হিজলায় মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান: আটক ৮৭ জেলে, মামলা ৬৪টি দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব—প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মেহেন্দিগঞ্জে মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান: ২২ জন আটক, ১৮ জনের কারাদণ্ড
সংবাদ শিরনাম :

বরিশালে জমে উঠেছে লিচুর বাজার

  • আপডেট সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৪১২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

মধুমাস জৈষ্ঠে বরিশালে বাজারগুলোতে লিচুর বাজার জমজমাট। তীব্র গরমে এ রসালো ফল লিচুর চাহিদা সবসময়ই আছে। এ বছরও লিচুর চাহিদা রয়েছে ব্যাপক।

যদিও বৈশাখ মাসেই লিচু আসতে শুরু করেছে বরিশালে।
এদিকে ঘূণিঝড় ‘ইয়াস’ এর প্রভাব থেকে রেহাই পেতে আগাম অনেকে লিচু বিক্রি করে দিয়েছে পাইকারের কাছে। ফলে লিচুর বাজাগুলোতে ভরপুর লিচু পাওয়া যাচ্ছে। বুধবার ২রা জুন বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল, লঞ্চঘাট, রুপাতলী বাসষ্টান্ড, সদর রোড, চৌমাথা,বটতলা বাজার, ফলপট্টিতে প্রচুর পরিমানে লিচু বিক্রি করতে সরেজমিনে দেখা যায়।

বরিশাল লঞ্চঘাটের সম্মুখে,সদর রোডে ও চৌমাথা বাজারে সবচেয়ে বেশি লিচুর বাজার জমজমাট দেখা যায়।

চৌমাথা বাজারের বিক্রেতা বোরহান বলেন, চলতি বছরে লিচুর ফলন ভালো হয়নি বৃষ্টি না হওয়ায়। তাই দামও একটু বেশি। তবে কয়েক দিন ধরে বাজারে লিচুর পরিমান বেশি।

ঘূর্নিঝড় ‘ইয়াস’ এর কারণে অনেক লিচু আগে বিক্রি করে দিয়েছে।

নথুল্লাবাদের ব্যবসায়ী রফিক বলেন, বরিশালে সাইজ অনুসারে লিচুরশত সর্বোচ্চ দাম ৩৫০ টাকা। তবে সাইজভেদে শত হিসাবে ২৪০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।তিনি আরো বলেন, বরিশাল বাজারে ঈশ্বরদীর বোম্বাই লিচু, রাজশাহীর চায়না থ্রি লিচুসহ দেশের বিভিন্ন অঞ্চলের লিচু পাওয়া যায়। বরিশাল সদর রোডে লিচুর ক্রয়কারী আজাদ বলেন, বাজারে ভরপুর লিচু দেখে দাম যা হোক কেনার আগ্রহ আর সামলাতে পারলাম না শত হলেও মৌসুমি ফল।

এদিকে, চলতি বছরে দেখা যায় অনলাইনের মাধ্যমেও প্রচুর পরিমানে লিচু ক্রয়বিক্রয় হচ্ছে বরিশালে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews