মেহেন্দিগঞ্জে রাতের আঁধারে অবৈধ স্থাপনা নির্মান নিরব ভূমিকায় পৌর কতৃপক্ষ।
-
আপডেট সময় :
মঙ্গলবার, ১৮ মে, ২০২১
-
৫৬০
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিউজ ডেস্ক ।।
মেহেন্দিগঞ্জ পৌরসভার পাতারহাট বন্দরের হাসপাতাল রোডে সরকারি কোটি টাকার সম্পত্তি রাতের আঁধারে দখল করে স্থাপনা নির্মাণ করছেন একটি প্রভাবশালী মহল।
বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। দখলদাররা প্রভাবশালী হওয়ায় এ নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে বাজারের প্রবীন এক ব্যবসায়ী বলেন, আজ থেকে প্রায় ৩/৪ বছর আগেও এখানে একটি নৈশ মাধ্যমিক বিদ্যালয় ছিলো। বিদ্যালয়ের জায়গা সংকুলান না হওয়ায় তা অন্যাথায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে এই জায়গায় অলিখিত গাড়ী পার্কিংয়ের জন্য দেয় পৌরসভা। কিন্তু সময়ের সাথে সাথে কয়েক কোটি টাকার এই জমি দখল হয়ে যাচ্ছে।
দখলের সংবাদ পেয়ে প্রশাসন গিয়ে কাজ বন্ধ করে রেখে আসলেও পরবর্তীতে প্রশাসন সরে গেলে আবারো কাজ শুরু করেন। প্রশাসনের শত বাধা উপেক্ষা করে দখল অব্যাহত থাকায় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
সর্বশেষ গতকাল সোমবার দিবাগত রাতে যেকোন সময় নতুন করে ওই জমিতে দোকানঘর তুলছেন দখলদাররা। এ বিষয়ে পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান বলেন, দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ রয়েছে এই জমি দখল করে প্রথমে কেশব শীল নামের এক ব্যাক্তি ঘর নির্মান করেন। সে থেকেই এই দখল প্রতিযোগিতা শুরু হয়েছে।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply