হাসানপুর সমাজ কল্যান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরন
-
আপডেট সময় :
বুধবার, ১২ মে, ২০২১
-
৫৫২
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক //
মেহেন্দীগঞ্জের উলানিয়া ইউনিয়নের হাসানপুর গ্রামে নিম্নবিত্ত ৫০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করলেন সামাজিক সংগঠন ‘হাসানপুর সমাজকল্যান ফাউন্ডেশন’। সংগঠনের সদস্যদের আন্তরিকতায় বিতরন কাজ সুচারু ভাবে সম্পন্ন হয়।
এ সময় সংগঠনের শুভাকাঙ্ক্ষী বেশ কয়েকজন গন্যমান্য ব্যক্তি সহ কজন সদস্য উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম ইউসুফ বলেন, অসহায় মানুষের মুখে একটু স্বস্তির হাসি ফুটাতে কাজ করে যাচ্ছে আমাদের প্রিয় সংগঠন। বর্তমানের মত আগামীতেও আমরা অসহায় মানুষের জন্য কাজ করে যেতে চাই। আমাদের পদক্ষেপে সমাজের উচ্চবিত্ত সবার অংশগ্রহন কামনা করছি।
হাসানপুর সমাজ কল্যান ফাউন্ডেশন সম্পুর্ন অলাভজনক একটি সামাজিক সংগঠন। সদস্য এবং দাতাদের থেকে পাওয়া অর্থে বিভিন্ন সময় অসহায় মানুষেত পাশে দাড়াচ্ছে সংগঠনটি। যে কোনো সাহায্য প্রদান কর্মসুচিতে সঠিকভাবে যাচাই বাছাই করে যোগ্য প্রাপ্য মানুষের হাতে সাহায্য পৌছে দেওয়াটাই হাসানপুর সমাজ কল্যান ফাউন্ডেশনের মুল লক্ষ্য।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply