মাওয়া স্পীডবোট দূর্ঘটনায় ৪ জন মেহেন্দিগঞ্জের মৃত্যু।
আপডেট সময় :
সোমবার, ৩ মে, ২০২১
২৩৭৭
০ বার সংবাদটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি //
মাওয়া স্পীড বোট দূর্ঘটনায় ২৬ লাশ উদ্ধার
এর মধ্যে ৪ জন ই মেহেন্দিগঞ্জের
মাওয়া থেকে শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে স্প্রীডবোট ও বলগেটের সংঘর্ষে ২৬ জনের মৃত্যু দেহ উদ্ধার এবং ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (৩ মে) সকালে ঘটে যাওয়া এই দূর্ঘটনায় এপর্যন্ত প্রাপ্ত সংবাদে মেহেন্দিগঞ্জ থানার পাতারহাট বন্দরের মুদি ব্যাবসায়ী মনির চাপরাশি (৩৫) এবং উলানিয়া বাজারের আহাদ ফ্যাসন এর মালিক সাদেক বেপারীর ছেলে সাইফুল বেপারী(২৮) ও রিয়াজ বেপারী (৩০) এবং একই বাজারের বোরকার দোকানদার সাইফুল ইসলাম মারা গেছেন বলে জানা গেছে। তবে বোরকার দোকান সাইফুলের মৃত্যু খবর নিশ্চিত করা যায়নি।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply