মোহাম্মদপুরে আনসার আল ইসলাম এর সক্রিয় সদস্য গ্রেফতার
আপডেট সময় :
রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
২৯৭
০ বার সংবাদটি পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
গত ২৪/০৪/২০২১খ্রিঃ তারিখে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আসামী সাখাওয়াত হোসেন রবিন(২৩) নারায়নগঞ্জ’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যাক্তি জানায় যে, সে উগ্রবাদী বই ও প্রচারপত্র প্রচারসহ নতুন সদস্য দলভুক্ত করা ও অন্যান্য সাংগঠনিক কাজের সাথে যুক্ত ছিল। তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক পুস্তিকা, ল্যাপটপ ও মোবাইল হতে জঙ্গিবাদের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আটককৃত আসামী জিজ্ঞাসাবাদে আরো জানায়, সে নিয়মিত সংগঠনের জন্য চাঁদা প্রদান করত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রেস বিজ্ঞপ্তি
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply