1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে: মির্জা ফখরুল। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১ চরমোনাই হাট ক্যাম্পেইনে অনুষ্ঠিত “সুপার বুল” প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে “মিস্টার লাল-চান” নামের একটি আকর্ষণীয় ষাঁড়। মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার। চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাও মোবাইল ফোন লুট। ঈদুল আজহার আগে মেহেন্দিগঞ্জে নসিমন-করিমন চলাচলে নিষেধাজ্ঞা, দুর্ঘটনা রোধে কঠোর প্রশাসন। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত। উলানিয়া মুজাফফর খান কলেজে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ! মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ মেহেন্দিগঞ্জে মউশিক কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। কাজির হাট প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মায়ের মৃত্যুবার্ষিকী দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে: মির্জা ফখরুল।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৪১৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

ঢাকা: বর্তমান সরকার ও আওয়ামী লীগের গণতন্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন সম্পূর্ণ গণবিচ্ছিন্ন একটা দলে পরিণত হয়েছে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলেই তাদের রাষ্ট্রযন্ত্রের ওপরে ভর করে রাজনীতি করতে হচ্ছে।

সোমবার (১৯ এপ্রিল) বিকেলে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এখন সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তাদের রাজনীতি করতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে।

তাদের রাজনীতি করতে হচ্ছে বিচার বিভাগকে দলীয়করণ করে। তাদের রাজনীতি করতে হচ্ছে নির্বাচন কমিশনকে ব্যবহার করে।

সেই ক্ষেত্রে ওবায়দুল কাদের সাহেবদের আওয়ামী লীগকে আর গণতান্ত্রিক দল বলার কোনো অধিকার নেই। তারা যেটা বলছেন, সেটা ভূতের মুখে রাম রাম।

ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব প্রতিদিন একা একা কথা বলেন। তিনি বোঝাতে চান যে গণতন্ত্রের একমাত্র ধারক ও বাহক তারাই। ১৮ এপ্রিল বলেছেন, ‘আমাদের নিজেদের দলে গণতন্ত্র নেই, আমরা আবার কিসের গণতন্ত্র চাই’। বিষয় সেটা না বিষয়টা হলো আপনারা গণতন্ত্রকে কোন জায়গায় নিয়ে গেছেন। গত ১০ বছর অত্যন্ত সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করছেন।

ওবায়দুল কাদেরকে তিনি বলেন, আপনারা ২০১৪ সালের নির্বাচন করেছেন সম্পূর্ণ একতরফাভাবে। কোনো বিরোধীদল বিএনপি-গণফোরামসহ কেউ সেই নির্বাচনে অংশ নেয়নি, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার কারণে। আমরা ওই নির্বাচন বর্জন করেছিলাম। কারণ বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে সেই নির্বাচন করা হয়েছিল। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ১৫৪ জনকে বিনাভোটে নির্বাচিত করে তারা সরকার গঠন করেছিল। একইভাবে ২০১৮ সালে নির্বাচনের আগের রাতে ৩০০ আসনেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফলাফল ঘোষণা করা হয়েছে। সুতরাং আপনাদের আর নিজেদের গণতান্ত্রিক বলার কোনো অধিকার নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews