1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. labpoint2017@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
৫০০ কোটি টাকার তহবিল ১০ ভাগের বেশি খেলাপি হলে ফান্ডের অর্থ নয় - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিক সমিতির নতুন কমিটি গঠন। মেহেন্দিগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স’ ঘোষণা প্রতিমন্ত্রীর। মেহেন্দিগঞ্জে শতাধিক মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন। কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্বেগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে নিরাপদ যাত্রার সর্বোচ্চ প্রস্তুতি: প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে ‘সম্মিলিত সাংবাদিক জোট’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন। কাজিরহাট গ্রাম পুলিশ জাফর ফকিরের ছেলে সহ মোট দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা। মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ওসি, অভিযানে ৬জন আটক।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিক সমিতির নতুন কমিটি গঠন। মেহেন্দিগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স’ ঘোষণা প্রতিমন্ত্রীর। মেহেন্দিগঞ্জে শতাধিক মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন। কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্বেগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে নিরাপদ যাত্রার সর্বোচ্চ প্রস্তুতি: প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে ‘সম্মিলিত সাংবাদিক জোট’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন। কাজিরহাট গ্রাম পুলিশ জাফর ফকিরের ছেলে সহ মোট দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা। মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ওসি, অভিযানে ৬জন আটক।

৫০০ কোটি টাকার তহবিল ১০ ভাগের বেশি খেলাপি হলে ফান্ডের অর্থ নয়

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৫৮০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নতুন উদ্যোক্তাদের কম সুদে ঋণ দিতে ৫০০ কোটি টাকার ‘স্টার্ট আপ ফান্ড’ নামে একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কোনো বেসরকারি ব্যাংকের বিতরণ করা ঋণের মধ্যে ১০ শতাংশের বেশি খেলাপি হলে তারা এই তহবিল থেকে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে না। তবে সরকারি খাতের বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণ ১০ শতাংশের বেশি হলেও এ তহবিল থেকে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে।

এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, তহবিল থেকে সরকারি খাতের বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে কোনো ব্যাংকের তাদের বিতরণ করা মোট ঋণের মধ্যে ১০ শতাংশের বেশি খেলাপি ঋণ থাকলে তারা এই তহবিল থেকে কোনো পুনঃঅর্থায়ন সুবিধা পাবে না। একই সঙ্গে বেসরকারি খাতের ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত হারে মূলধন, নগদ জমা ও বিধিবদ্ধ আমানত সংরক্ষণ করতে হবে।

কোনো একক গ্রুপ বা প্রতিষ্ঠানকে দেওয়া বড় অংকের ঋণ সীমার বিষয়টি পরিপালন করতে হবে। ঝুঁকি ব্যবস্থাপনা ও মানি লন্ডারিং আইনের বিধি বিধানগুলো পরিচালন ও ব্যাংকিং ব্যবসার অভিজ্ঞতা কমপক্ষে এক বছর হতে হবে। এসব শর্ত পরিপালন করলেই কেবল বেসরকারি ব্যাংকগুলো এ তহবিল থেকে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। সরকারি খাতের ব্যাংকগুলোর ক্ষেত্রে এসব শর্ত পরিপালন করতে হবে না।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, সরকারি ব্যাংকগুলোর বিপরীতে সরকারের গ্যারান্টি রয়েছে। ফলে তাদের ঋণ দিলে কোনো ঝুঁকি নেই। বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে ঝুঁকি আছে। এ কারণে সরকারি ব্যাংকের ক্ষেত্রে কোনো শর্ত রাখা হয়নি।

গত ২৯ মার্চ বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের সহজ শর্তে ও কম সুদে ঋণ দিতে ৫০০ কোটি টাকার একটি স্টার্ট আপ ফান্ড গঠন করে। এ তহবিল থেকে উদ্যোক্তাদের সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। ৫ বছর মেয়াদি এ ঋণের গ্রেস পিরিয়ড হবে সর্বোচ্চ এক বছর। নতুন নতুন উদ্যোগ, তথ্যপ্রযুক্তি, ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য উৎপাদন খাতে ঋণ অগ্রাধিকার পাবে। ২১ থেকে ৪৫ বছরের উদ্যোক্তারা ঋণ পাবেন। কোনো ঋণ খেলাপি ঋণ পাবেন না।

সর্বোচ্চ ১ কোটি টাকা ঋণ দেওয়া যাবে। ঋণের অর্থ একসঙ্গে দেওয়া হবে না। তিনটি কিস্তিতে দিতে হবে। এক্ষেত্রে কোনো সম্পত্তি জামানত দিতে হবে না। গ্রাহকের ব্যক্তিগত গ্যারান্টি, শিক্ষাগত, কারিগরি শিক্ষা সনদ জামানত হিসাবে গ্রহণ করা হবে। মোট তহবিলের ১০ শতাংশ নারীদের দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক এই তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে শূন্য দশমিক ৫০ শতাংশ সুদে ঋণ দেবে। ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে আরও সাড়ে তিন শতাংশসহ সর্বোচ্চ চার শতাংশ আদায় করতে পারবে। তবে কোনো ব্যাংক ইচ্ছে করলে এর চেয়ে কম সুদে ঋণ দিতে পারবে। এর বাইরে অন্য কোনো সুদ বা চার্জ আরোপ করা যাবে না।

কোনো ব্যাংক এই তহবিল ব্যবহারে অনিয়ম করলে তাদের আরও ২ শতাংশ হারে জরিমানা করা হবে। তহবিলটি হবে ঘূর্ণায়মান। সুদসহ মূল ঋণ আদায় হলে এর পরিমাণ বাড়তে থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews