করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন তালুকদার মোঃ ইউনুস
-
আপডেট সময় :
শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
-
৫৬৩
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক //
করোনাভাইরাস টিকার (ভ্যাকসিন) দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভােকেট তালুকদার মােঃ ইউনুস।
শনিবার (১৭ এপ্রিল ) বেলা ১১ টার দিকে বরিশাল সদর জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় স্থাপন করা করোনা ভাইরাস টিকাদান কেন্দ্রে এই টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন তিনি।
টিকা গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের সাক্ষাতকারে তালুকদার মোঃ ইউনুস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশের মানুষ আজ বিনামূল্যে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণ করছেন।
তিনি আরো বলেন, আমি এই টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণ করে সুস্থ আছি। । কেননা এই টিকা ‘সম্পূর্ণ নিরাপদ’। তাই টিকা নিয়ে কোন সমালোচনা বা গুজব যাতে না ছড়ায় তার জন্য সকল কে সতর্ক থাকার আহ্বান জানান।
এর আগে তালুকদার মোঃ ইউনুস ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯ টায় একই স্থানে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply