মেহেন্দিগঞ্জে ন্যায্যমূল্যে ভ্রাম্যমান দুধ ডিম ও মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন।
-
আপডেট সময় :
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
-
৫৪২
০ বার সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক //
দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজপুষ্টি চাহিদা নিশ্চিতকরণে মেহেন্দিগঞ্জ উপজেলায় ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম, মাংস বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল প্রধান অতিথি হিসাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মাহফুজ-উল-আলম লিটন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শাহাদাৎ হোসেন সোয়াদ, ডেইরি ও পোল্ট্রি এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন খামারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এতে সহযোগিতায় ছিলেন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply