রমজান ও লকডাউনের অজুহাতে বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকার টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে বরিশালের গৌরনদীতে পাঁচ প্রকারের পণ্য বিক্রি শুরু করেছে।
বানিজ্য মন্ত্রনালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের তদারকিতে সকালে উপজেলার বার্থী বাজারে টিসিবির পন্য বিক্রির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, বার্থী তাঁরা কালী মন্দির ট্রাষ্টি বোর্ডের সদস্য প্রনব রঞ্জন দত্ত বাবু, স্থানীয় টিসিবি’র পরিবেশক শিশির কুমার কুন্ড, যুবলীগ নেতা ও ইউপি সদস্য খায়রুল আহসান খোকনসহ অন্যান্যরা। চিনি, ছোলা বুট, সয়াবিন তৈল, মসুরের ডাল ও খেজুর ন্যায্য মূল্যে বিক্রয় করছে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply