1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. labpoint2017@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
টাকা ছাড়া চিকিৎসা দেয় না মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র জরুরি বিভাগের ডাঃ কামরুজ্জামান। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিক সমিতির নতুন কমিটি গঠন। মেহেন্দিগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স’ ঘোষণা প্রতিমন্ত্রীর। মেহেন্দিগঞ্জে শতাধিক মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন। কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্বেগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে নিরাপদ যাত্রার সর্বোচ্চ প্রস্তুতি: প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে ‘সম্মিলিত সাংবাদিক জোট’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন। কাজিরহাট গ্রাম পুলিশ জাফর ফকিরের ছেলে সহ মোট দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা। মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ওসি, অভিযানে ৬জন আটক।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিক সমিতির নতুন কমিটি গঠন। মেহেন্দিগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স’ ঘোষণা প্রতিমন্ত্রীর। মেহেন্দিগঞ্জে শতাধিক মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন। কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্বেগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে নিরাপদ যাত্রার সর্বোচ্চ প্রস্তুতি: প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে ‘সম্মিলিত সাংবাদিক জোট’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন। কাজিরহাট গ্রাম পুলিশ জাফর ফকিরের ছেলে সহ মোট দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা। মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ওসি, অভিযানে ৬জন আটক।

টাকা ছাড়া চিকিৎসা দেয় না মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র জরুরি বিভাগের ডাঃ কামরুজ্জামান।

  • আপডেট সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৬০১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জ উপজেলার ৪ লক্ষ জনতার স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জনগনের সংবিধান স্বীকৃত ৫ টি মৌলিক অধিকারের অন্যতম হলো বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া। কিন্তু মেহেন্দিগঞ্জ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কামরুজ্জামান এর কাছে টাকা ছাড়া মিলছেনা কোনো সেবাই।

এমনকি পার্সেন্টিজের আশায় যে কোন রোগীকেই দেওয়া হয় একাধিক পরিক্ষা-নিরিক্ষা।

রোগী এবং তার সাথে আসা লোকজনকে জিম্মি করে দীর্যদিন যাবৎ এই অপকর্মটি চালিয়ে যাচ্ছেন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের উপ কমিউনিটি মেডিকেল অফিসার কামরুজ্জামান।

তার দাবীকৃত টাকা দিতে না পারলে রোগী এবং তার স্বজনদের লাঞ্ছিত হতে হচ্ছে প্রতিনিয়ত।

শুক্রবার (২ এপ্রিল) জরুরী বিভাগের সারাদিনের চিত্র তুলে ধরা হলো, ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার চরএককরিয়া ইউনিয়নের দাদপুর এলাকার ছোয়েল চন্দ্র বৈদ্য (৮০) নামের এক বৃদ্ধ চিকিৎসা নিতে আসেন জরুরি বিভাগে কিন্তু দায়িত্বে থাকা কামরুজ্জামানের দাবীকৃত টাকা পরিশোধ করতে না পারায় তার সাথে করা হয় খারাপ আচরন।

সন্ধ্যায় উপজেলার দড়িরচর খাজুরিয়া এলাকার জান্নাত(২২) এর মা জানান তার মেয়ে হাতের ব্যাথা নিয়ে চিকিৎসা করাতে আসেন ওই হাসপাতালের ডাঃ সজল দত্তের কাছে পরে হাতে ফেক্সার হওয়ায় তাকে ব্যান্ডিজের জন্য জরুরি বিভাগে পাঠান ডাঃ সজল দত্ত। প্রথমে তাকে সেবা দিতে অস্বীকৃতি জানালেও পরে দাবীকৃত ৫০০ টাকা এবং ব্যান্ডিজের আনুষঙ্গিক বাহির থেকে কিনে দিলে তার চিকিৎসা করেন জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপ কমিউনিটি মেডিকেল অফিসার কামরুজ্জামান।

এ ছাড়াও উপজেলার চরএককরিয়া ইউনিয়নের চরলতা এলাকার গৃহবধূ ছালমা বেগম (৩৫) একটি মারামারির ঘটনায় চিকিৎসা নিতে সন্ধ্যায় আসেন জরুরি বিভাগে। কিন্তু তাকে চিকিৎসা সেবা কিংবা ভর্তি করাতে অপারগতা জানান দায়িত্বে থাকা কামরুজ্জামান এবং এই রোগী সাথেও খারাপ ব্যবহার করা হয়েছে বলে জানান আহত ছালমার স্বামী নান্নু কাজী। ভুক্তভোগীরা বিষয়টি সংবাদ কর্মীদের জানানো হলে বিষয়গুলো জানার জন্য স্থানীয় সংবাদ কর্মীরা জরুরি বিভাগে ছুটে গেলে তাদের সাথেও খারাপ আচরন করেন এই টাকা খেকো কামরুজ্জামান। জানা গেছে, অভিযুক্ত কামরুজ্জামানের কর্মস্থল হলো উপজেলার উলানিয়া ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে। কিন্তু স্থানীয় মেডিক্যাল প্রশাসনকে ম্যানেজ করে বছরের পর বছর তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকতেছেন।

এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এস এম রমিজ আহাম্মেদ ‘র নিকট জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, এর আগেও এই কামরুজ্জামানের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়ার পর তাকে সতর্ক করে দেয়া হয়েছিল। পুনরায় এমন ঘটনা ঘটিয়ে থাকলে বিষয়গুলো তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

এলাকাবাসী টাকা খেকো এই উপ কমিউনিটি মেডিকেল অফিসার কামরুজ্জামানের সকল অপকর্মের তদন্ত করে তাকে শাস্তির আওতায় আনার জন্য জোর দাবী জানায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews