1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. labpoint2017@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বঙ্গবন্ধুর ঐতিহাসিক মানব লোগো প্রদর্শন করে প্রশংসায় ভাসছেন মেয়র-সাদিক আব্দুল্লাহ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিক সমিতির নতুন কমিটি গঠন। মেহেন্দিগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স’ ঘোষণা প্রতিমন্ত্রীর। মেহেন্দিগঞ্জে শতাধিক মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন। কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্বেগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে নিরাপদ যাত্রার সর্বোচ্চ প্রস্তুতি: প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে ‘সম্মিলিত সাংবাদিক জোট’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন। কাজিরহাট গ্রাম পুলিশ জাফর ফকিরের ছেলে সহ মোট দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা। মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ওসি, অভিযানে ৬জন আটক।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিক সমিতির নতুন কমিটি গঠন। মেহেন্দিগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স’ ঘোষণা প্রতিমন্ত্রীর। মেহেন্দিগঞ্জে শতাধিক মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন। কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্বেগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে নিরাপদ যাত্রার সর্বোচ্চ প্রস্তুতি: প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে ‘সম্মিলিত সাংবাদিক জোট’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন। কাজিরহাট গ্রাম পুলিশ জাফর ফকিরের ছেলে সহ মোট দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা। মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ওসি, অভিযানে ৬জন আটক।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক মানব লোগো প্রদর্শন করে প্রশংসায় ভাসছেন মেয়র-সাদিক আব্দুল্লাহ

  • আপডেট সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩২৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলামঃঃবরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। যিনি নিজের কর্মগুণ আর নানা চমক দেখিয়ে আলোচিত হয়েছেন বহুবার। নানা সমপোযোগী এবং বাস্তবমুখী পদক্ষেপ’র মাধ্যমে শুধু বরিশালই নয়, বরং সারা দেশেই সুনাম অর্জন করেছেন। আবার ভালোকাজের জন্য মিডিয়ায় শিরোনামও হয়েছেন অসংখ্যবার।আবারও নতুন করে ইতিহাস সৃষ্টি করলেন মেয়র সাদিক আবদুল্লাহ। এবার তাকে ব্যাপক আলোচনায় নিয়ে এসেছে জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে প্রদর্শিত বিশ্বের সর্বোবৃহৎ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ঐতিহাসিক মানব লোগো প্রদর্শনী। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় নগরীর ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উদ্যানের ১ লাখ ৫৮ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে এ লোগো প্রদর্শন করেন ৯ হাজার ৪০৮ জন মানুষ। এমন আয়োজনকে ঘিরে এরই মধ্যে বিসিসি মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রশংসায় ভাসছেন। বাংলাদেশের ইলেকট্রনিকস মিডিয়া থেকে শুরু জাতীয়ও স্থানীয় পত্র পত্রিকার প্রধান শিরোনাম হয়ে দেশবাসির শুভেচ্ছায় ভাসছেন তিনি। বাদ যায়নি অনলাইন ও ফেইসবুকেও।বরিশাল বাসি মেয়রকে ধণ্যবাদ জানিয়ে গিনেসবুকে রেকর্ডের অপেক্ষার প্রহর গুনছেন। এমন আয়োজন সফল করায় মেয়র ধন্যবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা ও উল্লেখ’ ‘বঙ্গবন্ধুর সর্বোবৃহৎ লোগো মানব প্রদর্শনীকে ঘিরে বঙ্গবন্ধু উদ্যানের চার-পাশে হাজার হাজার মানুষের ঢল নামে। বরিশাল মহানগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে লোগো প্রদর্শনী উপভোগ করতে বাস, ট্রাক এবং নৌ পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে ভীর জমায় বঙ্গবন্ধু উদ্যানে। উৎসহ উদ্দিপনায় প্রত্যক্ষ করেন বঙ্গবন্ধুর সর্বোবৃহৎ লোগো প্রদর্শনী।এসময় অন্যান্যদের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত আবদুল্লাহ্, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস সহ বরিশাল মেট্রোপলিটন, রেঞ্জ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বঙ্গবন্ধু লোগোর প্রকল্প প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নির্দেশনায় বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রায় দুই লক্ষ স্কয়ার ফিট আয়োজনের ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উদ্যানের ১ লাখ ৫৮ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে বঙ্গবন্ধুর এ লোগো প্রদর্শন করেন ৯ হাজার ৪০৮ জন মানুষ। তাদের সহায়তায় মাঠের চারপাশে আরও অন্তত আড়াই হাজার ব্যক্তি উপস্থিত ছিলেন।এদিকে, ‘প্রদর্শিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগোতে মুজিব শতবর্ষ, একশত এবং বঙ্গবন্ধুর চেহারা ফুটিয়ে তোলা হয়। প্রতিটি ১৬ বর্গফুটের প্রিন্ট করা ৯ হাজার ৪০৮টি পিভিসি কাঠের ফ্রেমে যুক্ত করে প্রদর্শনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় এ লোগোটি। ১ হাজার ৩৫০ ফিট দৈর্ঘ্য এবং ১ হাজার ৮০০ ফিট প্রস্থ বিশিষ্ট মানব লোগোতে বঙ্গবন্ধুর চশমার ফ্রেম করা হয়েছে ২ হাজার ৪০০ স্কয়ার ফিট জুড়ে।এছাড়া বঙ্গবন্ধুর বাম গালের তিলক করা হয়েছে ৪৮ স্কয়ার ফিট এবং মুজিব কোট করা হয়েছে এক হাজার ৯২০ স্কয়ার ফিট জুড়ে। তাছাড়া এ প্রদর্শনীতে বরিশাল সিটি কর্পোরেশন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নাম এবং সিটি কর্পোরেশনের স্লোগান ‘আমরাই গড়ব আগামীর বরিশাল’ যুক্ত লেখা প্রদর্শিত হয়।বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শনী গিনের ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে পারবে বলে আশাবাদী লোগো প্রস্তুতি কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম। তিনি বলেন, ‘গত এক মাস ধরে প্রায় দুই হাজার শ্রমিক নগরীর বঙ্গবন্ধু উদ্যানে লোগো প্রস্তুতিতে দিন রাত শ্রম দিয়েছেন। এই মানব লোগো নিয়ে শুরু থেকেই নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ এবং আগ্রহ দেখা যায়।সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু জানান, ‘বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পরিকল্পনায় মানব লোগো প্রদর্শনের আয়োজন করা হয়। এ আয়োজনটি নিঃসন্দেহে বরিশালবাসীর জন্য একটি গর্বের বিষয়। আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠন ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এই লোগো প্রদর্শনে অংশগ্রহণ করে।তিনি বলেন, ‘লোগো প্রদর্শনী উপভোগ করতে দুপুর ২টার পর থেকেই বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মী বাস-ট্রাক এবং নৌপথে ট্রলার যোগে বরিশালে এসে মিছিল সহকারে বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হয়। এরপর বিকাল সাড়ে ৫টার পরে কাঙ্খিত মানব প্রদর্শনী প্রদর্শন করেন প্রায় দশ হাজার মানুষ। ড্রোনের ক্যামেরায় তোলা মানব লোগোর ফুটেজ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলইডি স্কিন এবং ফেসবুক লাইভে সরাসরি প্রচার করা হয়।অপরদিকে, বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘এই আয়োজনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি ছিল। নিরাপত্তা জোরদারে বঙ্গবন্ধু উদ্যানের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রয়েছে সিভিল পোশাকে টহল টিম সার্বক্ষনিক তদারকি করেন। বঙ্গবন্ধু উদ্যানের চারপাশের সড়ক দুর্ঘটনামুক্ত রাখতে যানবাহন চলাচল সীমিত করা হয়। পাশাপাশি ড্রোনের ক্যামেরায় পুরো আয়োজন পর্যবেক্ষণ করা হয়। এসব কারণে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews